জয়েন করুন

Samsung Galaxy S26 ও Galaxy S26+ বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা সিস্টেমসহ বাজারে আসছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 11, 2025 11:29 AM

আগামী বছরের শুরুতে Galaxy S25 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে আসছে Samsung Galaxy S26 সিরিজ। কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আসন্ন ফ্ল্যাগশিপ মডেলগুলিতে গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার থাকবে এবং মডেলগুলি ক্যামেরা আপগ্রেড সহ আসবে। আবার সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy S26 এবং Galaxy S26+ হ্যান্ডসেটে আপগ্রেডেড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যার মধ্যে একটি নতুন ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর দেওয়া হবে। উভয় মডেলের ব্যাটারির ক্যাপাসিটিও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy S26, Galaxy S26+‌ এর ক্যামেরা

জনপ্রিয় টেক ওয়েবসাইট SmartPrix তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, Galaxy S26 ও Galaxy S26+ মডেলে ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL S5KGNG প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

সংস্থাটি Galaxy S26 সিরিজে নতুন ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL S5KJN3 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে বলে শোনা গিয়েছিল। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে Galaxy S26 Edge বাতিল হওয়ার পর Samsung তাদের কৌশল পরিবর্তন করেছে। আসন্ন মডেলগুলিতে ১২ মেগাপিক্সেল Sony IMX564 সেন্সর দেওয়া হবে।

প্রতিবেদন আরও বলা হয়েছে যে, Samsung Galaxy S26 এবং Galaxy S26+ মডেলে নতুন টেলিফটো ক্যামেরা মিলবে। এটি ১২ মেগাপিক্সেল Samsung ISOCELL S5K3LD সেন্সর হবে, যেখানে Galaxy S25 এবং S25+ মডেলে আমরা ১০‌ মেগাপিক্সেল ISOCELL S5K3K1 সেন্সর পেয়েছিলাম।

Samsung Galaxy S26, Galaxy S26+‌ ব্যাটারি ক্যাপাসিটি বাড়বে

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Galaxy S26 স্মার্টফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা Galaxy S25 এর ৪০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় বড়। এদিকে, Plus মডেলে ৪৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে