জয়েন করুন

Samsung Galaxy S26 সিরিজে বড় চমক, সমস্ত মডেলে থাকবে ১৬ জিবি RAM

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

আগামী বছরে বাজারে আসতে পারে Samsung Galaxy S26 সিরিজ। অর্থাৎ এই সিরিজের ফোনগুলি লঞ্চ হতে এখনও কিছুটা দেরি আছে। তবে ইতিমধ্যেই ডিভাইসগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন Samsung Galaxy S26 সিরিজে আগের তুলনায় বেশি র‌্যাম থাকবে। আর এই সিরিজের অধীনে Galaxy S26, S26 Edge, S26+ এবং S26 Ultra মডেলগুলি আসবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S26 সিরিজে থাকতে পারে ১৬ জিবি র‌্যাম

টিপস্টার জুকান চোই, ম্যাককোয়ারি রিসার্চ-এর তথ্য উদ্ধৃত করে জানিয়েছেন যে, আগামী বছরে লঞ্চ হতে চলা স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে ১৬ জিবি র‌্যাম দেওয়া হতে পারে। আর সারা বিশ্বে বিক্রি হওয়া মডেলগুলিতে এই র‌্যাম থাকবে। এখন গ্যালাক্সি এস২৫ সিরিজের একমাত্র আল্ট্রা মডেল কিছু নির্দিষ্ট দেশে, যেমন কোরিয়া ও চীনে, ১৬ জিবি র‌্যাম সহ পাওয়া যায়। অন্য দুটি মডেল গ্যালাক্সি এস২৫ এবং এস২৫+ ডিভাইসে ১২ জিবি র‌্যাম থাকবে।

তবে এই রিপোর্ট সত্যি হলে, স্যামসাংয়ের পুরো লাইনআপে ১৬ জিবি র‌্যাম মিলবে। এর পিছনে মূল কারণ, Galaxy AI ফিচারগুলি সঠিকভাবে কাজ করানো। এছাড়া র‌্যাম বেশি থাকলে গেমিং, মাল্টিটাস্কিং, সবকিছুতেই বাড়তি গতি পাওয়া যাবে।

এদিকে চোই জানিয়েছেন, iPhone 17 সিরিজেও অ্যাপল র‌্যাম বাড়িয়ে ১২ জিবি করতে পারে। সেপ্টেম্বরে লঞ্চ হতে চলা এই সিরিজে থাকবে iPhone 17, 17 Air, 17 Pro এবং 17 Pro Max মডেল। যেখানে বর্তমানে iPhone 16 সিরিজে ৮ জিবি র‌্যাম পাওয়া যায়, সেখানে এবছরের আইফোনে আমরা আরও বেশি র‌্যাম পাবো।

উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়ানপ্লাস সহ চীনের কিছু ব্র্যান্ড ২৪ জিবি র‌্যামের স্মার্টফোন বাজারে এনেছে। যার মধ্যে উল্লেখযোগ্য OnePlus 13 বা Red Magic 10 Pro। ফলে স্যামসাং ও অ্যাপল র‌্যাম বাড়িয়ে কতটা বাজিমাত করতে পারে তা সময় বলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি