জয়েন করুন

Samsung Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ আজ 4 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, কি কি ফিচার থাকবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 4, 2025 12:28 PM

আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে Samsung Galaxy Unpacked ইভেন্ট। এই ইভেন্টে কোম্পানির তরফে “প্রিমিয়াম AI ট্যাবলেট” এবং “Galaxy S25 পরিবারের একটি নতুন সদস্য” এর উপর থেকে পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফলে বুঝতে অসুবিধা নেই যে, আজ Samsung Galaxy Tab S11 সিরিজ এবং Galaxy S25 FE লঞ্চ হতে চলেছে। এরমধ্যে ট্যাবলেট সিরিজে Galaxy Tab S11 ও S11 Ultra মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে গ্যালাক্সি এআই, ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ২৪০০ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর।

Samsung Galaxy Unpacked ইভেন্টের লাইভস্ট্রিম কীভাবে দেখবেন?

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি ৪ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩:০০ টায় শুরু হবে। এটি সম্পূর্ণ ভার্চুয়ালি একটি ইভেন্ট। আপনি Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।

Samsung Galaxy S25 FE ফোনের ফিচার (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য পাওয়া যাবে এক্সিনস ২৪০০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 FE মডেলে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে প্রায় ৪,৫০০ থেকে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং সহ আসবে।

Samsung Galaxy Tab S11 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Galaxy Tab S11 সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে – Tab S11 এবং Tab S11 Ultra। উভয় মডেলে দেওয়া হবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। আল্ট্রা মডেলের ডিসপ্লের সাইজ থাকবে ১৪.৬ ইঞ্চি। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসর ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এর সাথে, S-Pen সাপোর্টও থাকবে। আল্ট্রা মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ১১৬০০ এমএএইচ ব্যাটারি, যেখানে স্ট্যান্ডার্ড মডেলে দেওয়া হবে ৮৪০০ এমএএইচ ব্যাটারি। উভয় ডিভাইসে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে