জয়েন করুন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Samsung Galaxy Z Fold 7, ফাঁস ছবি সহ ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 27, 2025 9:59 AM

নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনছে Samsung। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন হিসেবে Galaxy Z Fold 7 লঞ্চ করতে চলেছে। আগামী জুলাই মাসে এই ডিভাইসটি বাজারে পা রাখতে পারে। এর সাথে Galaxy Z Flip 7 ও Galaxy Z Flip 7 FE ডিভাইস দুটি লঞ্চ হবে। আসুন নয়া এই ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

কিছু দিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Samsung Galaxy Z Fold 7-এর প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি হবে সংস্থার সবচেয়ে প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইস। এতে একাধিক আধুনিক ফিচার এবং প্রযুক্তিগত উদ্ভাবন দেখা যাবে।

সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ফোনের ব্যাক প্যানেলের একটি ছবি ফাঁস হয়েছে। যদিও ছবিটি পরে সরিয়ে ফেলা হয়, তবে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সেটির স্ক্রিনশট নিয়ে X (সাবেক Twitter)-এ শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে যে, এতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর মতো ভার্টিক্যাল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। তবে ক্যামেরা স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাবে।

কারণ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ডিভাইসে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। এর সাথে ৫০ মেগাপিক্সেল ISOCELL GN3 লেন্স থাকবে। ক্যামেরার পাশাপাশি পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এলিট চিপসেট এবং ১২ জিবি র‍্যাম মিলবে।

এদিকে Samsung Galaxy Z Fold 7 ফোনে থাকবে এজ-টু-এজ কভার ডিসপ্লে এবং এটি মাত্র ৩.৯ মিমি পুরু হবে, যা আগের মডেলের তুলনায় আরও স্লিম ও স্টাইলিশ হবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৪৪০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি