জয়েন করুন

১২ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Samsung এর এই ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 8:36 AM

আগামী জুলাইয়ে বাজারে আসতে পারে Samsung Galaxy Z Fold 7 ফোল্ডেবল ফোন। ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার সামনে এসেছে। এখন আবার স্মার্টফোনটিকে গীকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে। এখানে ডিভাইসটি SM-F966N মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে‌। এই মডেল নম্বর ফোনটির কোরিয়ান ভার্সনের। গত এপ্রিলে একই সিরিজের আরেক মডেল SM-F966U কেও বেঞ্চমার্ক সাইটে উপস্থিত হয়েছিল।

গীকবেঞ্চ থেকে জানা গেছে, Samsung Galaxy Z Fold 7 ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে এই চিপসেটটি সম্ভবত ওভারক্লকড ভার্সন হবে, যা গ্যালাক্সি S25 সিরিজেও দেখা গিয়েছিল। এর সিপিইউ তে মোট আটটি কোর থাকবে, যার মধ্যে ছয়টি কোর ৩.৫৩ গিগাহার্টজ এবং দুটি কোর ৪.৪৭ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে।

অপারেটিং সিস্টেম হিসেবে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ডিভাইসে থাকবে অ্যান্ড্রয়েড ১৬। ফোনটি এখানে ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে, তবে লঞ্চের সময় এর ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। বেঞ্চমার্কে ফোনটির সিঙ্গেল-কোর স্কোর ২,৬১৭ এবং মাল্টি-কোর স্কোর ৯,৩৬৯ হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ হবে বিশ্বের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। আনফোল্ড অবস্থায় এটি মাত্র ৩.৯ মিমি পুরু হবে এবং ফোল্ড অবস্থায় ৮.৯ মিমি পুরু হবে। ফোনটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ আগামী জুলাই মাসে লঞ্চ হতে পারে। এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে প্রায় ১,৬৪,৯৯৯ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি