জয়েন করুন

রঙ বদলে চার্জ দেখাবে সাইড ডিসপ্লে, Samsung এর অভিনব ডিজাইন ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

নতুন ডিজাইনের ফোন আনার ক্ষেত্রে Samsung বরাবরই এগিয়ে থাকে, বিশেষ করে সেটা যদি ফোল্ডেবল বা ভাঁজ যোগ্য ডিভাইস হয়। বছরের পর বছর ধরে একই ধারা বজায় রেখে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি‌। সম্প্রতি সংস্থার এক পেটেন্ট সামনে এসেছে, যেখানে দেখা গেছে, স্যামসাং এমন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ করতে চাইছে, যার পাশে থাকবে ছোট্ট একটি ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি চার্জ স্ট্যাটাস বিভিন্ন কালারের ভিত্তিতে দেখা যাবে।

নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোনের পেটেন্ট জমা করলো Samsung

চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন (CNIPA)–এর ডেটাবেস অনুযায়ী, স্যামসাং যে পেটেন্ট জমা দিয়েছে, সেটির নাম ‘ব্যাটারি লেভেল গ্রাফিকাল ইউজার ইন্টারফেস’। এক্ষেত্রে ফোনের চার্জ কতটা বাকি, তা দেখাবে ওই ছোট্ট ডিসপ্লে।

পেটেন্টের ছবিগুলি থেকে পরিষ্কার, স্যামসাংয়ের এই ফোনের ডিজাইন অনেকটা Galaxy Z Flip সিরিজের মতো হবে, যেখানে থাকবে দুটি ক্যামেরা, নিচে চার্জিং পোর্ট, আর ডুয়াল স্পিকার ভেন্টস। আর এর আসল আকর্ষণ হবে ধারের ডিসপ্লে। ফোনের ব্যাটারি যখন ১০ শতাংশ, ৫০ শতাংশ বা ৯০ শতাংশে পৌঁছাবে, তখন আলাদা রঙে আলো দেখাবে এই ডিসপ্লে। ধরুন ১০ শতাংশে লাল, ৫০ শতাংশে হলুদ, আর ৯০ শতাংশে নীল।

যদিও মনে রাখবেন, সব পেটেন্ট বাস্তব রুপ পায় না। ফলে এই ধরনের প্রযুক্তি সহ কোনো ফোন সত্যি আসবে কি না, সে ব্যাপারে এক্ষুনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে স্যামসাং যেভাবে ফোল্ডেবল ফোনের আপগ্রেড নিয়ে নিয়মিত ভাবছে, তাতে অদূর ভবিষ্যতে আমরা পাশে ডিসপ্লে সহ ফোল্ডেবল ফ্লিপ ফোন দেখতেই পারি।

এদিকে, আগামী ৯ জুলাই Samsung আয়োজন করেছে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের। ওই ইভেন্টেই Galaxy Z Fold 7, Z Flip 7 এবং একদম নতুন Z Flip 7 FE লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Photo Credit: 91mobiles

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি