জয়েন করুন

এই Samsung ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে সবচেয়ে বড় One UI 8 আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 20, 2025 10:30 AM

স্যামসাং ধীরে ধীরে তাদের মিড ও বাজেট রেঞ্জের ফোনের জন্য One UI 7 আপডেট রোলআউট করছে। অনেক ব্যবহারকারী এই আপডেটের জন্য অপেক্ষা করছেন। এর মাঝেই সামনে এসেছে One UI 8 আপডেট সংক্রান্ত চমকপ্রদ তথ্য। এই নতুন ভার্সনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আসবে। লেটেস্ট সমস্ত Samsung Galaxy ডিভাইসে এই আপডেট রোলআউট করা হবে। যদিও স্যামসাং এই বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে জনপ্রিয় ওয়েবসাইট গিজমোচায়না কোন কোন ফোনে One UI 8 আপডেট আসবে তার লিস্ট শেয়ার করেছে।

One UI 8 কখন রিলিজ হবে

স্যামসাং সাধারণত জুলাই-আগস্টের মধ্যে তাদের ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করে। আশা করা হচ্ছে, এবছরের জুলাইয়ে বাজারে পা রাখবে Galaxy Z Fold 7 এবং Z Flip 7। এই ফোনগুলির সাথেই ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন আসবে। গুগল ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে অ্যান্ড্রয়েড ১৬ ২০২৫ সালের জুনের মধ্যে লঞ্চ হবে। ফলে জুলাইয়ের শুরুতেই ওয়ান ইউআই ৮ এর বিটা ভার্সন রিলিজ করা হতে পারে।

জানিয়ে রাখি, ওয়ান ইউআই ৮ হবে একটি বড় আপডেট। এবার কোনো ইনক্রিমেন্টাল আপডেট (যেমন ৭.১ বা ৭.১.১) আসবে না। স্যামসাং সরাসরি ওয়ান ইউআই ৭ থেকে ওয়ান ইউআই ৮ আপডেটে চলে আসবে।

One UI 8 আপডেট আসবে কোন কোন ডিভাইসে

গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, নিন্মলিখিত ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট আসবে:

Galaxy S সিরিজ: Galaxy S25, S24, S23, S22 ও S21 FE সিরিজ

Galaxy Z সিরিজ: Z Fold 6, Fold 5, Fold 4 এবং Z Flip 6, Flip 5, Flip 4

Galaxy Tab সিরিজ: Tab S10, S9, S8 ও Tab A9 সিরিজ

Galaxy A সিরিজ: A73 থেকে শুরু করে A06 পর্যন্ত বেশ কয়েকটি মডেল

Galaxy M ও F সিরিজ: M56, M54, M34 এবং F55, F54, F34 ইত্যাদি

Galaxy Xcover সিরিজ: Xcover 7 ও Xcover 7 Pro

One UI 8 ভার্সনে নতুন ফিচার কী থাকছে?

ওয়ান ইউআই ৮ ভার্সনে থাকবে লগ ভিডিও রেকর্ডিং সাপোর্ট, যা প্রথমে Galaxy S25 সিরিজে দেওয়া হয়েছিল। এছাড়া এতে নাউ ব্রিফ ও কুইক শেয়ার মেনু ফিচার থাকবে। এছাড়াও একাধিক এআই ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন

HMD Vibe 2 5G ভারতে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু 10999 টাকা থেকে Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের