জয়েন করুন

দুর্ধর্ষ ৫২ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Sony Xperia 1 VII স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 25, 2025 7:49 AM

Sony তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Xperia 1 VII শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এটি গত বছর মে মাসে আসা Xperia 1 VI এর উত্তরসূরি হিসেবে আসবে। সম্প্রতি এই স্মার্টফোনকে তাইওয়ানের ন্যাশনাল কমিউনিকেশন কমিশন (NCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ডিভাইসটির কিছু লাইভ ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। আসুন Sony Xperia 1 VII সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Sony Xperia 1 VII এর ছবি ও কালার অপশন ফাঁস

সনি এক্সপেরিয়া ১ VII দেখতে অনেকটা এক্সপেরিয়া ১ VI-এর মতো হবে। আসন্ন মডেলটি সনির সিগনেচার ডিজাইন ধরে রাখবে। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – কালো, বেগুনি এবং একটি নতুন সবুজ শেড, যার নাম “নেভি গ্রিন”। বেগুনি রঙটি এক্সপেরিয়া ১ IV-এর পর ফের ফেরত আসছে।

Sony Xperia 1 VII এর অন্যতম আকর্ষণ হবে এর ক্যামেরা সেটআপ। এতে থাকবে তিনটি Exmor T সেন্সরযুক্ত রিয়ার ক্যামেরা। এই তিনটি সেন্সরের সাইজ ও রেজোলিউশন Xperia 1 VI-এর মতোই হবে। এই তিনটি ক্যামেরা হবে ৫২ মেগাপিক্সেল (যার কার্যকর রেজোলিউশন ৪৮ মেগাপিক্সেল), ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

যদিও এখনও পর্যন্ত Sony Xperia 1 VII এর প্রসেসর বা ব্যাটারি সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর।

Photo Credit: sumahodigest.com

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা