TRENDS ▸
Tech GupMobilesTecno Pova 6 Neo 5g With 108 Megapixel Camera 16gb Ram Only At Price Rs 11249 On Amazon Sale Offer
Tecno Pova 6 Neo 5G Camera

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬ জিবি র‌্যামের ফোন মাত্র ১১ হাজার টাকায়, Amazon এর অবিশ্বাস্য অফার

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা, বেশি র‍্যাম এবং ফাটাফাটি পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর! ই-কমার্স সাইট অ্যামাজন এই সময়ে Tecno Pova 6 Neo 5G স্মার্টফোনটি অনেক কম দামে কেনার সুযোগ দিচ্ছে। অফারে এটি মাত্র ১১,২৪৯ টাকায় কিনতে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 9:13 AM

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা, বেশি র‍্যাম এবং ফাটাফাটি পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর! ই-কমার্স সাইট অ্যামাজন এই সময়ে Tecno Pova 6 Neo 5G স্মার্টফোনটি অনেক কম দামে কেনার সুযোগ দিচ্ছে। অফারে এটি মাত্র ১১,২৪৯ টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা আর ১৬ জিবি র‌্যাম। কীভাবে Tecno Pova 6 Neo 5G এত কমে কিনতে পারবেন আসুন জেনে নেওয়া যাক।

Tecno Pova 6 Neo 5G এর দাম ও অফার

টেকনো পোভা ৬ নিও ৫জি এর আসল দাম ১৪,৯৯৯ টাকা হলেও, Amazon এর ওপর একাধিক অফার দিচ্ছে। যার মধ্যে রয়েছে ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট, সাথে ৭৫০ টাকার ব্যাঙ্ক অফার। ফলে দাম নেমে আসবে ১১,২৪৯ টাকায়। আর যদি আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহরে পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।

Tecno Pova 6 Neo 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পোভা ৬ নিও ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি মোট ১৬ জিবি র‌্যাম সহ এসেছে- ৮ জিবি ফিজিক্যাল, ৮ জিবি ভার্চুয়াল।

ফটোগ্রাফির জন্য Tecno Pova 6 Neo 5G এর পিছনে ১০৮ মেগাপিক্সেল AI ক্যামেরা উপস্থিত, যার মধ্যে ৩x ইন-সেন্সর জুমও আছে। এই ক্যামেরা সুপার নাইট মোড, টাইম-ল্যাপ্স, ডুয়াল ভিডিও, ভ্লগ মোড সহ আরও অনেক ফিচার সাপোর্ট করবে। সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।