জয়েন করুন

গেমিং দুনিয়ায় বাজিমাত করতে লঞ্চ হল Tecno POVA 7 Ultra 5G সহ সিরিজের পাঁচ নতুন স্মার্টফোন, ফিচার অসাধারণ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 7:48 AM

Tecno আজ গেমিংপ্রেমীদের কথা মাথায় রেখে POVA 7 সিরিজ লঞ্চ করল। এই সিরিজের অধীনে পাঁচটি নতুন স্মার্টফোন বাজারে এসেছে – POVA 7 Ultra 5G, POVA 7 Pro 5G, POVA 7 5G, POVA Curve 5G আর POVA 7 4G। এদের মধ্যে টপ-মডেল হল POVA 7 Ultra 5G। সিরিজের সমস্ত ডিভাইসে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে পাওয়া যাবে একগুচ্ছ নতুন AI ফিচার।

Tecno POVA 7 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

ব্যাটারি ও চার্জিং

টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৭০ ওয়াট ওয়্যার্ড আল্ট্রা চার্জ এবং ৩০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিরিজের বাকি দুটি 5G মডেল, অর্থাৎ পোভা ৭ প্রো ও পোভা ৭-এ থাকছে একই ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, যা দামের ভিত্তিতে টেকনোর পক্ষে বেশ সাহসী পদক্ষেপ বলা যায়।

ডিজাইনের বিষয়ে টেকনো বলছে পোভা ৭ সিরিজে “ইন্টারস্টেলার স্পেসলিপ ডিজাইন” দেখা যাবে, যা আদতে ত্রিভুজাকৃতি প্যাটার্ন, ঝকঝকে লাইন আর মিনিমাল লুক প্রদান করবে। আর টেকনো পোভা কার্ভ ৫জি হল সংস্থার প্রথম কার্ভড ডিসপ্লের ফোন, যার ফুল-ভিউ ডিজাইন গেমার সহ ভিজ্যুয়াল প্রেমীদেরও মন জয় করবে।

প্রসেসর ও ডিসপ্লে

এদিকে Tecno POVA 7 Ultra 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট AI প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।

টেকনোর দাবি, এই ফোনে PUBG-এর মতো হাই-এন্ড গেম ১২০এফপিএস-এ অনায়াসে খেলা যাবে। তাপ নিয়ন্ত্রণে এই ডিভাইসে ১২-স্তরের কুলিং সিস্টেম আর ৫,৩০০mm² ভ্যাপার চেম্বার উপস্থিত।

Tecno POVA 7 সিরিজটি হাইওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এই কাস্টম স্কিন সম্পূর্ণ পার্সোনালাইজেশন থিম, আইকন, ফন্ট ও ওয়ালপেপার অফার করবে। আর এখানে অপ্রয়োজনীয় অ্যাপের ঝামেলা নেই। ডিভাইসগুলিতে নোটিফিকেশনের জন্য নতুন Mini-LED স্ট্যাটাস লাইটও থাকছে।

রয়েছে AI ফিচার

টেটনোর ডিভাইসগুলিতে AI Anywhere Portal নামে একটি স্মার্ট সেন্টার উপস্থিত, এর মধ্যে আছে আস্ক ইললা (Ask Ella), যা সময়সূচি বানানো, সারাংশ তৈরি বা ভিজ্যুয়াল প্রশ্নের উত্তর দিতে পারে। সাথে পাওয়া যাবে AI কল অ্যাসিস্ট্যান্ট ফিচার, যা ট্রান্সলেশন, নয়েজ ক্যানসেলেশন, অটো অ্যান্সারের সুবিধা। এছাড়া অন্যান্য এআই ফিচার হল –

AI রাইটিং টুলস: প্রুফরিডিং ও টেক্সট লেখা

সার্কেল টু সার্চ: ছবির ভেতর বস্তু চিনে নেওয়ার ফিচার

AI Studio: ছবি এডিট করার জন্য উন্নত AIGC Portrait 2.0

Tecno POVA 7 সিরিজের দাম ও উপলব্ধতা

টেকনো পোভা ৭ সিরিজের দাম এখনও ঘোষণা করা হয়নি। জানানো হয়েছে, জুন ২০২৫ থেকে এটি গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে। ভারতের বাজারে পোভা কার্ভ ৫জি ইতিমধ্যেই চলে এসেছে, অন্যান্য ফোনগুলি দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি