জয়েন করুন

বিক্রি শুরু Tecno Pova 8 Pro 5G ফোনের, AMOLED ডিসপ্লে সহ রয়েছে 6500mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 29, 2026 12:59 PM

ভারতে বিক্রি শুরু হল Tecno Pova 8 Pro 5G স্মার্টফোনের। অত্যাধুনিক ফিচার থাকার কারণে লঞ্চের পর থেকেই ডিভাইসটিকে নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। নতুন এই হ্যান্ডসেটে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্টিমেট চিপসেট, ১৪৪ হার্টজ অ্যমোলেড ডিসপ্লে এবং পিছনে Alive Matrix Display। এই ডিসপ্লের মাধ্যমে নোটিফিকেশন, অবশিষ্ট চার্জের পরিমাণ, টাইমারসহ বিভিন্ন তথ্য দেখা যাবে। এর সাথে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট।

Tecno Pova 8 Pro 5G এর দাম ও অফার

ভারতে টেকনো পোভা ৮ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৫৪,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক কার্ড এবং UPI ট্রানজ্যাকশনে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি ১৮ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে। এছাড়া ডিভাইসটির মাসিক ইএমআই শুরু হবে ২,৭৭৭ টাকা থেকে।

Tecno Pova 8 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়াল সিম সহ আসা নতুন Tecno Pova 8 Pro 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইওএস ১৬ কাস্টম স্কিনে চলে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, ফোনটি দুটি ওএস আপগ্রেড এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি (১২০৮ x ২৬৪৪ পিক্সেল) হাইপারলাক্স অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ধুলো ও জল প্রতিরোধের জন্য এতে IP69K রেটিং উপস্থিত।

পারফরম্যান্স ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে টেকনো পি১ গ্রাফিক্স চিপ ও এআরএম মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্টিমেট চিপসেট।

তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ভেপার চেম্বার কুলিং সলিউশন রয়েছে। এতে ৫০০০ বর্গমিলিমিটার হিট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে।

Alive Matrix Display ও ক্যামেরা

টেকনোর এই হ্যান্ডসেটের পিছনে অ্যালিভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেখা যাবে, যেখানে ১৭৭টি মিনি LED রয়েছে। সংস্থার দাবি, এটি বিভিন্ন পরিস্থিতিতে “ব্রিদিং লাইট” ইফেক্ট তৈরি করতে পারে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং

Tecno Pova 8 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এতে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি