Tecno এবং Tonino Lamborghini এর যৌথ প্রয়াসে বাজারে এল Tecno Pova 8 Pro 5G Tonino Lamborghini Limited Edition। দুই ব্র্যান্ডের এটাই একসঙ্গে প্রথম ডিভাইস। স্বাভাবিক ভাবেই নয়া এই ফোনে ব্ল্যাক ও রেড কালারের সংমিশ্রণে Tonino Lamborghini-র নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যাবে। আর পিছনের প্যানেলে রয়েছে বিশেষ Pulse Line এবং Tonino Lamborghini লোগো। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্টিমেট প্রসেসর, ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।
দাম ও ভারতে উপলব্ধতা
Tecno Pova 8 Pro 5G Tonino Lamborghini Limited Edition এর দাম এবং এটি কবে থেকে বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে যে নতুন মডেলটির হার্ডওয়্যার ফিচার অনেকটাই Pova 8 Pro 5G এর মতো। উল্লেখ্য, এই ফোনটি গত মাসেই ভারতে ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে।
ব্ল্যাক-রেড ডিজাইনে Lamborghini এর ছোঁয়া
আগেই বলেছি Tecno এই লিমিটেড এডিশন ফোনটি ইতালিয়ান লাইফস্টাইল ব্র্যান্ড Tonino Lamborghini-র সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। এটি Tonino Lamborghini Black কালার অপশনে পাওয়া যাবে। ব্ল্যাক ও রেড কালারের পাশাপাশি পিছনে রয়েছে হেক্সাগন প্যাটার্ন। এর পিছনের প্যানেলের মাঝখানে পালস লাইন সহ ইন্টারনাল মিরর স্ট্রাকচার উপস্থিত, যা আলো প্রতিফলিত করে।
পিছনে রয়েছে মেটালিক Lamborghini লোগো
হ্যান্ডসেটটির ডিজাইনের অন্যতম আকর্ষণ হল পিছনের দিকে থাকা Tonino Lamborghini লোগো। এটি প্রিমিয়াম মেটালিক ফিনিশ সহ এসেছে। এছাড়া এই ডিভাইসের অ্যালিভ ম্যাট্রিক্স ডিসপ্লেতে রাখা হয়েছে কাস্টমাইজড ‘L’ সিগনেচার।
ফিচার ও স্পেসিফিকেশন
Tecno Pova 8 Pro 5G Tonino Lamborghini Limited Edition স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি হাইপারলাক্স অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৬৪৪x১২০৮ পিক্সেল, ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে এআরএম মালি জি৬১৫ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্টিমেট ৫জি চিপসেট। এতে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর র্যাম এক্সপেনশন ফিচারের সাহায্যে মেমোরি সর্বোচ্চ ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
50MP Sony ক্যামেরা সহ বড় ব্যাটারি
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সফটওয়্যার ও অন্যান্য ফিচার
Tecno Pova 8 Pro 5G Tonino Lamborghini Limited Edition ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এতে দুটি ওএস আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে।