TRENDS ▸
Tech GupMobilesTecno Pova Curve 5g Goes On Sale Today Price Offers No Cost Emi Specifications
Tecno Pova Curve 5G Sale Today

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Tecno 5G স্মার্টফোনের সেল শুরু, লোভনীয় অফার সহ রয়েছে মাসিক কিস্তির সুবিধা

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয় Tecno Pova Curve 5G। এবার এর সেল শুরু হল। Flipkart থেকে ফোনটি কেনা যাচ্ছে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফার ও নো কস্ট ইএমআই অফারের লাভ ওঠাতে পারবেন। Tecno Pova Curve 5G ডিভাইসে আছে মিডিয়াটেক…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 10:18 PM

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয় Tecno Pova Curve 5G। এবার এর সেল শুরু হল। Flipkart থেকে ফোনটি কেনা যাচ্ছে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফার ও নো কস্ট ইএমআই অফারের লাভ ওঠাতে পারবেন। Tecno Pova Curve 5G ডিভাইসে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ ও ৫,৫০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Pova Curve 5G এর দাম ও অফার

ভারতে টেকনো পোভা কার্ভ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটির দাম ১৬,৯৯৯ টাকা। তবে জানিয়ে রাখি, উভয় স্টোরেজ ভ্যারিয়েন্ট শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে, আর অফলাইন স্টোরে কেবল ৮ জিবি মডেলটি মিলবে।

সেল অফার হিসেবে, ফ্লিপকার্টে নো-কস্ট ইএমআই, ১৩,৮৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৮০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Tecno Pova Curve 5G এর স্পেসিফিকেশন ও অন্যান্য ফিচার

টেকনো পোভা কার্ভ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও ব্রাইটনেস ১৩০০ নিটস। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন আছে।পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে

ফটোগ্রাফির জন্য Tecno Pova Curve 5G এর পিছনে সনির IMX682 সেন্সরযুক্ত ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, আর সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি শ্যুটার উপস্থিত। এতে ডলবি অ্যাটমস-সহ স্টেরিও স্পিকার আছে।আরেকটা মজার বিষয় হল, ফোনটির সঙ্গে থাকছে টেকনোর নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট Ella।