TRENDS ▸
Tech GupMobilesTecno Pova Curve 5g Launched In India With 64mp Camera Price Specifications
Tecno Pova Curve 5G Launched

Tecno Pova Curve 5G ভারতে লঞ্চ হল, বাজেটের মধ্যে AMOLED ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

ঘোষণা মতো টেকনো আজ পোভা সিরিজের নতুন স্মার্টফোন Tecno Pova Curve 5G ভারতে লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ১৫,৯৯৯ টাকা থেকে। বাজেটের মধ্যে যারা অত্যাধুনিক ফিচারের ফোন চায় তাদের জন্য এটি আদর্শ। Tecno Pova Curve 5G এর বিশেষ বিশেষ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 5:21 PM

ঘোষণা মতো টেকনো আজ পোভা সিরিজের নতুন স্মার্টফোন Tecno Pova Curve 5G ভারতে লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ১৫,৯৯৯ টাকা থেকে। বাজেটের মধ্যে যারা অত্যাধুনিক ফিচারের ফোন চায় তাদের জন্য এটি আদর্শ। Tecno Pova Curve 5G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Pova Curve 5G এর ভারতে দাম

টেকনো পোভা কার্ভ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা, এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ফোনটির বিক্রি শুরু হবে ৫ জুন Flipkart থেকে। টেকনোর ডিভাইসটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে – ম্যাজিক সিলভার, নিয়ন সায়ান এবং গ্রীক ব্ল্যাক।

Tecno Pova Curve 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পোভা কার্ভ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। ফোনটি মাত্র ৭.৫৫ মিমি পুরু এবং এর ব্যাক প্যানেলে রয়েছে ইউনিক ফিনিশ এবং মিনিমাল অরেঞ্জ অ্যাকসেন্ট।

পারফরম্যান্সের জন্য Tecno Pova Curve 5G ডিভাইসে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ব্যবহারের সুযোগ রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ক্যামেরা বিভাগের কথা বললে, এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যবহারকারীদের সুবিধার্থে পাওয়া যাবে IR সেন্সর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

টেকনো স্মার্টফোনটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP64 রেটিং যুক্ত, অর্থাৎ ধুলো ও জল থেকে সুরক্ষা প্রদান করবে।