জয়েন করুন

অতি সস্তায় 5G ফোন, আজ লঞ্চ হচ্ছে Tecno Pova Curve 5G ও Lava Bold N1 Pro

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 4:33 PM

প্রায় প্রতি সপ্তাহে বাজারে নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে। আজ ২৯ মে যেমন ভারতে আসছে Tecno Pova Curve 5G এবং Lava Bold N1 Pro। নজরকাড়া ডিজাইন, পাওয়ারফুল হার্ডওয়্যার ও কম দামে 5G কানেক্টিভিটি থাকায় এগুলো মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। টেকনোর ফোনটি পাওয়া যাবে Flipkart থেকে, যেখানে Amazon থেকে কেনা যাবে লাভার ডিভাইসটি।

Tecno Pova Curve 5G এর সম্ভাব্য দাম ও ফিচার

টেকনো পোভা কার্ভ ৫জি আদতে স্টাইলিশ ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। দাম রাখা হতে পারে ১৪,৯৯০ টাকা। এই মূল্য ধার্য করা হতে পারে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

এই ডিভাইসে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হবে। এতে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং আরেকটি সেকেন্ডারি সেন্সর সহ ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Lava Bold N1 Pro এর ভারতে মূল্য ও স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন১ প্রো এর দাম ১২,০০০ টাকার কম রাখা হবে। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস LCD প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই ফোনে থাকবে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম (ভার্চুয়ালি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ১২৮ জিবি স্টোরেজ, সঙ্গে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট।

লাভা বোল্ড এন১ প্রো এর ক্যামেরা বিভাগে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে IP53 রেটিং, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি