জয়েন করুন

IFA 2025 ইভেন্টে লঞ্চ হল TECNO Slim সিরিজ, পাতলা ডিজাইন সহ চমক ব্যাটারি ও ডিসপ্লেতে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 11:43 AM

টেকনো সম্প্রতি IFA 2025 ইভেন্টে TECNO Slim সিরিজের উপর থেকে পর্দা সরিয়েছে। কোম্পানির দাবি নয়া এই স্মার্টফোন সিরিজ ডিজাইন এবং পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে। এই সিরিজে অন্তর্ভুক্ত আছে ৫.৯৩ মিমি প্রোফাইল সহ TECNO SPARK Slim (4G) এবং ৫.৯৫ মিমি প্রোফাইল সহ TECNO POVA Slim (5G)। টেকনো বলেছে, উভয় ডিভাইসই 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ আসা বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। স্লিম বডি সহ মডেলগুলিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫১৬০ এমএএইচ ব্যাটারিও আছে। এর পাশাপাশি মিলবে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন।

উদ্ভাবনে জোর টেকনোর

TECNO Slim সিরিজের ‌দুটি স্মার্টফোনকে পাতলা বানাতে গিয়ে কোম্পানিটিকে ব্যাটারি, স্পিকার, সিম স্লট এবং চার্জিং কানেক্টর সহ আটটি মূল মডিউল পুনরায় তৈরি করতে হয়েছে বলে জানা গেছে। প্রতিযোগিতায় ঠিকে থাকতে টেকনো এই সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি।

স্লিমনেসের সাথে মজবুত বিল্ড

অতি-পাতলা বডি সহ এলেও TECNO SPARK Slim (4G) ও TECNO POVA Slim (5G) যথেষ্ট মজবুত। এগুলিতে ০.৩৬ মিমি অ্যারোস্পেস-গ্রেড ফাইবারগ্লাস ব্যাক কভার ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড কম্পোজিট প্লেটের তুলনায় ৩০০% শক্তিশালী এবং ২০০% শক্ত। আবার এদের সামনের গরিলা গ্লাস ৭ আই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডিভাইসগুলি আইপি৬৪ ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন সহ এসেছে।

শক্তিশালী ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ ব্যাকআপ

পাতলা ফোনগুলির ব্যাটারি নিয়ে চিন্তা থাকে। তবে এখানেও কাজ করেছে টেকনো। এই সিরিজে ৫১৬০ এমএএইচ হাই ডেন্সিটি লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা মাত্র ৪.০৪ মিমি পুরু হলেও দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ২০০০ বার চার্জ দেওয়ার পরও ৮০% ক্ষমতা ধরে রাখবে বলে কোম্পানির দাবি। অর্থাৎ প্রায় পাঁচ বছর এই ব্যাটারি ভালোভাবে ব্যাকআপ দেবে। এছাড়া এই সিরিজের রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

সেরা পারফরম্যান্স সহ দুর্দান্ত ডিসপ্লে

TECNO SPARK Slim (4G) মডেলে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্লাস প্রসেসর সহ এসেছে TECNO POVA Slim (5G)। উভয় স্মার্টফোনে ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সহ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে খুব ভালো ভিজ্যুয়াল অফার করবে।

AI ফিচারের আধিক্য

টেকনো স্লিম সিরিজের ফোনগুলি TECNO AI ফিচার সহ এসেছে, যার মধ্যে রয়েছে রিয়েল টাইম ট্রান্সলেশন, AI-চালিত রাইটিং টুল, সার্কেল-টু-সার্চ এবং এলা AI অ্যাসিস্ট্যান্ট।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি