জয়েন করুন

নেটওয়ার্ক ছাড়াই হবে কল, ১১ হাজার টাকায় অবিশ্বাস্য ফিচার সহ লঞ্চ হল Tecno Spark 40

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 3, 2025 6:38 PM

Tecno Spark 40 সিরিজের নতুন স্মার্টফোন শীঘ্রই বাজারে আসছে বলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। সেইমতো আজ উগান্ডায় লঞ্চ হল এই সিরিজের বেস মডেল Tecno Spark 40। ফোনটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি। ফিচার হিসেবে এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ও ৫২০০ এমএএইচ ব্যাটারি। আসুন Tecno Spark 40 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Spark 40 এর দাম ও ভ্যারিয়েন্ট

উগান্ডায় টেকনো স্পার্ক ৪০ চারটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এর দাম শুরু হয়েছে ৪৭৯০০০ উগান্ডান শিলিং (প্রায় ১১,৩০০ টাকা) থেকে। এটি ইঙ্ক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, ভেইল হোয়াইট ও ব্লু কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি অন্যান্য দেশে কবে লঞ্চ হবে তা এখনও জানানো হয়নি।

Tecno Spark 40 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ৪০ এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রেজোলিউশন এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল), রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সিকিউরিটির জন্য এতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 40 মডেলছ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। দুই ক্যামেরার সাথেই এলইডি ফ্ল্যাশ উপস্থিত। সাউন্ডের জন্য এতে ডিটিএস অডিও সহ ডুয়েল স্পিকার রয়েছে।

পারফরম্যান্সের জন্য টেকনোর এই স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Tecno Spark 40 ফোনে FreeLink নামক একটি ফিচার দেওয়া হয়েছে, যা ব্লুটুথ ব্যবহার করে ৫০০ মিটার রেঞ্জের মধ্যে সেলুলার ছাড়াই কল করার সুযোগ দেয়।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি