জয়েন করুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও AI ফিচার সহ লঞ্চ হল Tecno SPARK 40 Pro+, SPARK 40 Pro, SPARK 40 ও SPARK 40C

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2025 11:37 PM

Tecno শেষমেশ তাদের নতুন SPARK 40 সিরিজের ঘোষণা করল। এই সিরিজের অধীনে চারটি নতুন মডেল এসেছে – SPARK 40 Pro+, SPARK 40 Pro, SPARK 40 এবং SPARK 40C। টেকনো বলছে, ফোনগুলির দাম সাধ্যের মধ্যে রাখা হয়েছে। Tecno SPARK 40 সিরিজে পাওয়া যাবে AI স্মার্ট ফিচার, অ্যামোলেড ডিসপ্লে, দুর্দান্ত ডিজাইন আর প্রিমিয়াম হার্ডওয়্যার। আসুন নয়া এই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tecno SPARK 40 সিরিজের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

টেকনো জানিয়েছে স্পার্ক ৪০ প্রো প্লাস মডেলটি বিশ্বের সবচেয়ে পাতলা কার্ভড ওয়্যারলেস চার্জিং ফোন, এটি মাত্র ৬.৪৯ মিমি পুরু। এর পাশাপাশি স্পার্ক ৪০ প্রো মাত্র ৬.৬৯ মিমি পুরু। এই ফোনগুলি ম্যাট ব্ল্যাক, হোয়াইট, টাইটানিয়াম কালার অপশনে এসেছে। এই ফোনগুলি যথেষ্ট টেকসইও বলে দাবি করেছে টেকনো। এগুলি IP64 রেটিং সহ আসায় ধুলো বা জল থেকে নিরাপদ থাকবে। প্রো ও প্রো প্লাস মডেলে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৭আই, যা ১.৫ মিটার উঁচু থেকেও পড়ে গেলেও ভাঙবে না। এছাড়া তেলতেলে বা ভেজা আঙুলেও হ্যান্ডসেটগুলির স্ক্রিন ভালোভাবে কাজ করবে বলে জানা গেছে।

Tecno SPARK 40 সিরিজের প্রসেসর ও ব্যাটারি

টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট, যার আনটুটু স্কোর প্রায় ৪৭০,০০০-এর কাছাকাছি। অন্যদিকে টেকনো স্পার্ক ৪০ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর। সব ফোনেই দেওয়া হয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। প্রো প্লাস মডেলে থাকছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট। গেম খেলার সময় যাতে ফোন অতিরিক্ত গরম না হয়, সেই জন্য বাইপাস চার্জিং মোড রাখা হয়েছে। কোম্পানির দাবি, ২০০০ বার পুরো চার্জ করলেও এদের ব্যাটারির ৮০% সক্ষমতা বজায় থাকবে। এমনকি স্মার্টফোনগুলি ৫ বছর পর্যন্ত সেরা পারফরম্যান্স দেবে।

Tecno SPARK 40 এর ডিসপ্লে ও সাউন্ড

Tecno SPARK 40 Pro+ ও Pro মডেলে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ২১৬০ হার্টজ, আর পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। চোখের আরামের জন্য এদের স্ক্রিন এসজিএস লো ব্লু লাইট সার্টিফায়েড। সাউন্ডের জন্য এগুলিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

স্মার্ট AI ও ইউজার-ফ্রেন্ডলি সফটওয়্যার

Tecno SPARK 40 সিরিজে একগুচ্ছ AI ফিচার দেওয়া হয়েছে। এতে টেকনোর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট “Ella” রয়েছে, যা চ্যাটজিপিটি, ডিপসিক আর জেমিনি-এর সহযোগিতায় তৈরি। পাশাপাশি থাকবে সার্কেল টু সার্চ, লাইভ কল সামারি, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডকুমেন্ট থেকে রিয়েল-টাইমে টেক্সটে কনভার্ট করার সুবিধা, এমনকি AI ট্রান্সলেশন ফিচার। ডিভাইসগুলি HIOS 15 কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা ও কানেক্টিভিটি

Tecno SPARK 40 সিরিজের সব ফোনেই পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Pro+ মডেলে EIS ও RAW অ্যালগরিদম সাপোর্ট করবে। স্মার্টফোনগুলির কানেক্টিভিটি অপশনে থাকছে সুপার ওয়াইফাই ২.০, জিপিএস ২.০, এনএফসি ও IR রিমোট কন্ট্রোল। ফাইল শেয়ারিংয়ের জন্য এতে FreeLink টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা ২০০ মিটার দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক ছাড়াই কল করতে দেয়।

আরও পড়ুন

সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে Oppo Find X9s Pro আগামী সপ্তাহে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ