TRENDS ▸
Tech GupMobilesTecno Spark 40 Pro Specifications Render Image Design Leaked Camera Display Battery
Tecno Spark 40 Pro Specification

বাজেট ফোনে দুর্দান্ত ক্যামেরা সহ ১৪৪Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, Tecno Spark 40 Pro এর ফিচার ফাঁস হতেই হইচই

কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে Tecno Spark 40 সিরিজ। ইতিমধ্যেই সিরিজের ফোনগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার @passionategeekz এক্স প্ল্যাটফর্মে Spark 40 Pro মডেলটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন রেন্ডার ফাঁস করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে Tecno Spark 40 সিরিজ। ইতিমধ্যেই সিরিজের ফোনগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার @passionategeekz এক্স প্ল্যাটফর্মে Spark 40 Pro মডেলটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন রেন্ডার ফাঁস করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী জুলাই মাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে এই সিরিজের ডিভাইসগুলি।

Tecno Spark 40 Pro এর স্পেসিফিকেশন ও রেন্ডার ফাঁস

টিপস্টার জানিয়েছেন, টেকনো স্পার্ক ৪০ প্রো ফোনে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হবে। এতে থাকবে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ পর্যন্ত। ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক ৪০ প্রো এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

আর টেকনো স্পার্ক ৪০ প্রো এর সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম সহ ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। টিপস্টার বলেছেন, ফোনে অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Tecno Spark 40 Pro এর ডিজাইন নিয়েও বেশ কিছু তথ্য সামনে এসেছে। এটি ব্লু, গ্রে, ব্ল্যাক ও গ্রীন কালার অপশনে আসবে। ডিভাইসটির পিছন ও পাশের প্যানেল থাকবে একদম ফ্ল্যাট, কর্নারগুলি হালকা কার্ভ হবে। ডানপাশে দেখা যাবে ভলিউম রকার ও পাওয়ার বাটন। ক্যামেরা সেটআপের পাশেই দেওয়া হয়েছে LED ফ্ল্যাশ।

এর আগে FCC ডেটাবেস থেকে জানা গিয়েছিল, Tecno Spark 40 Pro এর ফোনটির পরিমাপ হবে ১৬৩.৬৭ x ৭৫.৮৭ x ৬.৮৫ মিমি এবং এটি ২জি/৩জি/৪জি, ব্লুটুথ, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৫ সাপোর্ট সহ আসবে।