জয়েন করুন

সস্তা ফোনে 5850mAh ব্যাটারি, চমক দেখাতে বাজারে আসছে Tecno Spark 40C, 40 Pro+, 40 Pro ও Spark 40

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 8:44 AM

Tecno আগামী মাসেই বাজারে আনতে চলেছে তাদের Spark 40 সিরিজের নতুন স্মার্টফোন। ইতিমধ্যে এই সিরিজের একাধিক মডেল TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সেখান থেকে এদের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং সংক্রান্ত তথ্য সামনে এসেছে। এই সিরিজের অধীনে শুরুতে পাঁচটি মডেল আসবে – Tecno Pop 10 Pro, Tecno Spark 40C, Tecno Spark 40 Pro+, Tecno Spark 40 Pro ও Tecno Spark 40।

TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল টেকনোর পাঁচটি মডেল

KM4k মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে টেকনো পপ ১০ প্রো, যেটি সম্ভবত স্পার্ক ৪০সি-এর রিব্র্যান্ড ভার্সন হবে। কারণ স্পার্ক সিরিজের এই ফোনটিও KM4n মডেল নম্বর সহ একই সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে KM7, KM6 ও KM5 মডেল নম্বর সহ TÜV Rheinland সার্টিফিকেশন সাইটে যথাক্রমে দেখা গেছে টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস, টেকনো স্পার্ক ৪০ প্রো ও টেকনো স্পার্ক ৪০।

জানা গেছে, এই সিরিজের সবগুলি ফোনেই থাকছে ইউএসবি ইনপুটের মাধ্যমে ৫.০ ভোল্ট ডিসি বা ৭.৫ ভোল্ট ডিসি চার্জিং সাপোর্ট। পাশাপাশি, ৩.৯১ ভোল্ট ডিসি বা ৩.৯২ ভোল্ট ডিসি রিচার্জেবল Li-ion Polymer ব্যাটারির কথাও বলা হয়েছে।

এদিকে Tecno Spark 40C ডিভাইসে বিশাল ৫৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উল্লেখ আছে। তবে বাকি মডেলগুলি অর্থাৎ Spark 40, Spark 40 Pro এবং Pro+ তুলনামূলকভাবে ছোট, ৫০৬০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হবে।

এর আগে জানা গিয়েছিল যে Spark 40 Pro+ হবে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট পরিচালিত প্রথম ফোন। টেকনোর দাবি অনুযায়ী, এই চিপ জি১০০-এর তুলনায় ১০% দ্রুত পারফরম্যান্স দেবে। এছাড়া এই ফোনে DC SAR (ডায়নামিক কমিউনিকেশন স্মার্ট অ্যাডাপ্টিভ রেসপন্স) প্রযুক্তি থাকবে, যা দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও ৪জি কানেকশনকে অপ্টিমাইজ করে স্মুথ স্ট্রিমিং ও গেমিংয়ের সুবিধা দেবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি