জয়েন করুন

৭ হাজার টাকার রেঞ্জে ফাটাফাটি ফিচার, Tecno Spark Go 2 একদিন পরেই লঞ্চ হচ্ছে, কি কি থাকবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 12:01 PM

গত বছর বাজেট রেঞ্জে Unisoc T615 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল Tecno Spark Go 1। এবার এই ফোনের উত্তরসূরি বাজারে আসছে। জানা গেছে, আগামী ২৪ জুন ভারতে লঞ্চ হবে Tecno Spark Go 2। ইতিমধ্যেই Flipkart-এ ডিভাইসটির ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। যদিও এখান থেকে স্মার্টফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি, তবে এর ডিজাইন ও কালার অপশন সামনে এসেছে।

Tecno Spark Go 2 কোন কোন কালারে পাওয়া যাবে

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে, টেকনো স্পার্ক গো ২ চারটি কালার অপশনে পাওয়া যাবে – ব্ল্যাক, হোয়াইট, লাইট ব্লু/সায়ান এবং লাইট গোল্ড। আর এর সামনে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং পিছনে পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। বাজেট ফোন হলেও এর ডিজাইনে কিছুটা প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা করেছে টেকনো।

বাংলাদেশে আগেই লঞ্চ হয়েছে Tecno Spark Go 2

টেকনো স্পার্ক গো ২ এই মাসের শুরুতেই বাংলাদেশে লঞ্চ হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি LCD ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ১৩০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে আগের মডেলের Unisoc T615 চিপ থাকবে। ডিভাইসটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark Go 2 ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পেছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ফোনটি IR ব্লাস্টার ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে‌।

Tecno Spark Go 2 এর ভারতে দাম কত হতে পারে?

বাংলাদেশে এই ফোনের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৮০০ টাকা। আগের মডেল Spark Go 1-এর দাম ছিল ৭,২৯৯ টাকা। ফলে ধরে নেওয়া যায় Spark Go 2-ও প্রায় একই দামে ভারতে আসবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা