TRENDS ▸
Tech GupMobilesThree Smartphones Under Rupees 6500 Including Redmi A5 Poco Item In Amazon
Smartphones Under Rupees 6500

6500 টাকার কমে Redmi, Poco Itel এর ডুয়েল ক্যামেরা ও 12 জিবি র‌্যামের স্মার্টফোন

ভারতীয় বাজারে বিভিন্ন রেঞ্জের একাধিক ফোন পাওয়া যায়। তাই যদি আপনার বাজেট কম থাকে এবং সেরা ফিচারের কোনো ডিভাইস খুঁজে থাকেন, তাহলেও বিকল্পের অভাব নেই। এই প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি ডিভাইসের কথা বলবো, যাদের দাম ৬৫০০ টাকার কম। হ্যান্ডসেটগুলিতে মেমোরি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 1:13 PM

ভারতীয় বাজারে বিভিন্ন রেঞ্জের একাধিক ফোন পাওয়া যায়। তাই যদি আপনার বাজেট কম থাকে এবং সেরা ফিচারের কোনো ডিভাইস খুঁজে থাকেন, তাহলেও বিকল্পের অভাব নেই। এই প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি ডিভাইসের কথা বলবো, যাদের দাম ৬৫০০ টাকার কম। হ্যান্ডসেটগুলিতে মেমোরি ফিউশন ফিচার সহ ১২ পর্যন্ত র‌্যাম আছে। সাথে পাওয়া যাবে ৫২০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি। এছাড়া রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং এইচডি ডিসপ্লে। আসুন ফোনগুলির নাম ও দাম জেনে নেওয়া যাক।

Redmi A5

Redmi A5 এর ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Amazon India-তে ৬৪৯৯ টাকা। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে আছে। আবার এক্সটেন্ডেড র‌্যাম ফিচারের মাধ্যমে এর মোট র‌্যাম বেড়ে হবে ৬ জিবি। স্মার্টফোনটি অক্টা-কোর প্রসেসর, ৩২ মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Poco C71

Poco C71 এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৬১৯৯ টাকা। লঞ্চের সময় এর দাম ছিল ৬৪৯৯ টাকা। ফিচারের কথা বললে এই ফোনে আছে ৬.৮৮ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটির প্রাইমারি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Itel Zeno 10

Itel Zeno 10 এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে ৬,৪৯৯ টাকায়। মেমোরি ফিউশন ফিচারের মাধ্যমে এই ফোনের মোট র‍্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।