জয়েন করুন

২০০ মেগাপিক্সেল ক্যামেরার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, Redmi Note 13 Pro 5G সহ আর কোন কোন মডেল আছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 7:35 AM

স্মার্টফোন বাজারে এখন ক্যামেরা-কেন্দ্রিক ফোনের ছড়াছড়ি। একাধিক ব্র্যান্ড ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছে। এরমধ্যে অনেক ডিভাইস পকেট-ফ্রেন্ডলি দামেও পাওয়া যায়। আর এই ফোনগুলির ক্যামেরা সংখ্যা শুধু বেশি নয়, এগুলি ছবি-ভিডিওর মানেও DSLR-কে টেক্কা দিতে পারে। এই প্রতিবেদনে আমরা বিভিন্ন দামের ২০০ মেগাপিক্সেল ক্যামেরার তিনটি স্মার্টফোন সম্পর্কে জানাবো। এই ডিভাইসগুলি হল Redmi Note 13 Pro 5G, Honor 90 5G ও Samsung Galaxy S24 Ultra 5G। আসুন এদের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন

Redmi Note 13 Pro 5G

ফ্লিপকার্টে রেডমি নোট ১৩ প্রো ৫জি এখন প্রায় ৬৩০০ টাকার ছাড়ে পাওয়া যাচ্ছে, যার ফলে এটি কেনা যাবে ১৯,৬৯৯ টাকায়। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে আরও ৫% ক্যাশব্যাক মিলবে।

এর বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য রেডমি নোট ১৩ প্রো ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Honor 90 5G

অনার ৯০ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার আসল মূল্য ২৯,৯৯৯ টাকা। এর সাথে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।

অনার ৯০ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫কে AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ১৬০০ নিটস পিক। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S24 Ultra 5G

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি এই লিস্টের সবচেয়ে দামি ফোন, কিন্তু অফারে এখন এটি অ্যামাজনে ৯১,০০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে Samsung-এর অফিশিয়াল সাইটে এর দাম ১,১৯,৯৯৯ টাকা! এছাড়া অ্যামাজন পে ক্রেডিট কার্ডে অতিরিক্ত ২,৭৩০ টাকা ছাড় পাওয়া যাবে।

Samsung Galaxy S24 Ultra 5G ফোনে আছে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২,৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ৫x টেলিফটো লেন্স, ১০ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স, ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি