TRENDS ▸
Tech GupMobilesTop 5 Fast Charging Smartphones Of Motorola Iqoo Samsung Vivo Realme
Top 5 Fast Charging Smartphones

মাত্র কয়েক মিনিটেই হবে ফুল চার্জ, Samsung, Vivo, Realme, Moto-র সেরা ফাস্ট চার্জিং প্রযুক্তির পাঁচ ফোন

বর্তমান সময়ে ফোনের পারফরম্যান্স আর ক্যামেরার উপর যতটা জোর দেওয়া হয়, ঠিক ততটাই গুরুত্ব পায় ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি। ক্রেতাদের কাছে ফোনের ফাস্ট চার্জিং সিষ্টেম এখন শীর্ষ চাহিদাগুলির একটি। আর সেই কারণেই ব্র্যান্ডগুলি দ্রুত চার্জ হওয়া ফোন বাজারে আনছে। এই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 3:42 PM

বর্তমান সময়ে ফোনের পারফরম্যান্স আর ক্যামেরার উপর যতটা জোর দেওয়া হয়, ঠিক ততটাই গুরুত্ব পায় ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি। ক্রেতাদের কাছে ফোনের ফাস্ট চার্জিং সিষ্টেম এখন শীর্ষ চাহিদাগুলির একটি। আর সেই কারণেই ব্র্যান্ডগুলি দ্রুত চার্জ হওয়া ফোন বাজারে আনছে। এই প্রতিবেদনে আমরা Motorola, iQOO, Realme, Vivo ও Samsung এর ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসা সেরা পাঁচটি স্মার্টফোনের বিষয়ে বলবো

ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসা সেরা ৫ স্মার্টফোন

Motorola Edge 60 Pro

মোটোরোলার এই ফোনে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা। সঙ্গে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি আছে। ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসা এই ফোনের দাম এখন প্রায় ২৪,৬৭৭ টাকা।

iQOO Neo 10

আইকো হল ভিভোর একটি সাব-ব্র্যান্ড, তাদের এই ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি রয়েছে। অ্যামাজনে এই ফোনটি বিক্রি হচ্ছে ২৬,৯৯৮ টাকায়।

Realme GT 7

Realme এর এই ফোনে পাওয়া যাবে ১২০ ওয়াট সুপারফাস্ট চার্জিং সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি। এর দাম রাখা হয়েছে ৩৯,৯৯৮ টাকা।

Vivo T4x

সস্তার মধ্যে এই ভিভো ফোনে আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন অফারে এটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Samsung Galaxy S24 FE

Samsung-এর ফ্যান এডিশন মডেলটিও চার্জিংয়ে বেশ ভালো। ৪৭০০ এমএএইচ ব্যাটারি সহ এতে রয়েছে ২৫ ওয়াট ওয়্যার্ড, ১৫ ওয়াট ওয়্যারলেস আর ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং। দাম শুরু হচ্ছে ৩৪,৯৯০ টাকা থেকে।