জয়েন করুন

৫ থেকে ৮ হাজার টাকার মধ্যে Redmi, Samsung সহ সেরা ৫ স্মার্টফোন, পাবেন 5G সাপোর্ট ও ৮ জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 9:59 AM

আপনি যদি নতুন স্মার্টফোন খোঁজ করে থাকেন এবং বাজেট ৮ হাজার টাকার কম হয় তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ভারতীয় বাজারে বিক্রি হওয়া এমন বেশ কয়েকটি ফোন সম্পর্কে বলবো যেগুলি সাশ্রয়ী মূল্যে এলেও ফিচার দিক থেকে একেবারে খারাপ বলা চলে না। এখানে আপনি Samsung আর Motorola -র মতো পরিচিত ব্র্যান্ডের স্মার্টফোন পাবেন। এই ডিভাইসগুলিতে বড় ডিসপ্লে, ব্যবহারযোগ্য ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি আছে।

৫ থেকে ৮ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

Motorola G05 4G

মোটোরোলা জি০৫ ৪জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,১০৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে গরিলা গ্লাস ৩ প্রটেকশনসহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আছে, যার ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক জি৮১ এক্সট্রিম চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ডলবি সাউন্ডের সুবিধাও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy M05

স্যামসাং গ্যালাক্সি এম০৫ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬,২৪৯ টাকা। এতে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। র‍্যাম প্লাস ফিচারের মাধ্যমে এর মোট র‌্যাম হবে ৮ জিবি পর্যন্ত।

Redmi A3X

রেডমি এ৩এক্স পাওয়া যাচ্ছে ৬,০৪৮ টাকায়। এতে আছে ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং সঙ্গে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম। ফিচারের মধ্যে পাওয়া যাবে ৬.৭১ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল AI ডুয়াল সেটআপ ও ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy M06 5G

স্যামসাংয়ের এই ফোনে ৫জি সাপোর্ট করে। এর দাম ৭,৯৯৯ টাকা। ডিভাইসটি ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চলে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে।

Lava O3

লিস্টের সবচেয়ে সস্তা লাভা ও৩ ফোনটি মাত্র ৫,৫৯৯ টাকায় কেনা যাবে। এতে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আছে। এতে আছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল AI ডুয়েল রিয়ার সেটআপ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০০০ এমএএইচ, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা