জয়েন করুন

পড়লেও ভাঙবে না, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola Edge 50 Pro এখন ৬৭০০ টাকা সস্তায়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 9:13 PM

নতুন ফোন কিনবেন ‌বলে ভাবছেন? সেলফি ভালো তোলা যাবে, গেম খেলা যাবে এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ আসবে, এমন স্মার্টফোন আপনার পছন্দ? তাহলে বেছে নিন Motorola Edge 50 Pro। এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ৪৪০০ এমএএইচ ব্যাটারি। আর আইপি৬৮ রেটিং সহ আসা ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে পড়লেও ভাঙার সম্ভাবনা কম। আর এটি এখন লঞ্চের সময়ের তুলনায় প্রায় ৬,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

Motorola Edge 50 Pro এর দাম ও অফার

মোটোরোলা এজ ৫০ প্রো ডিভাইসটি এই মুহূর্তে অ্যামাজনের লিমিটেড টাইম সেলে পাওয়া যাচ্ছে ৬৭৫০ টাকা ডিসকাউন্টে। ফোনটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৫,৯৯৯ টাকায় লঞ্চ হলেও এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকায়। আবার অ্যাক্সিস, আরবিআই বা ফেডারেল ব্যাঙ্কের কার্ড থাকলে ৭৫০ টাকা অতিরিক্ত ছাড় আদায় করে নেওয়া যাবে।

এর সঙ্গে রয়েছে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার পুরোনো ফোনের কন্ডিশন ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এর পিছনে রয়েছে OIS-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি pOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, রেজোলিউশন ১.৫কে ও ব্রাইটনেস ২০০০ নিটস পর্যন্ত।

মোটোরোলা এজ ৫০ প্রো ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট টার্বোচার্জার সাপোর্ট করে। এই চার্জিং প্রযুক্তি ১৫ মিনিটে ব্যাটারিকে ৫০% পর্যন্ত চার্জ করে দেয়।

Motorola Edge 50 Pro এর ডিজাইন যেমন প্রিমিয়াম, তেমনি এর বিল্ড কোয়ালিটিও দুর্দান্ত। এটি গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম, আর IP68 রেটিং সহ এসেছে। ডিভাইসটি ক্যানভাস ব্ল্যাক, লুসেন্ট পার্পল, আর পার্লি হোয়াইট কালার অপশনে এসেছে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা