TRENDS ▸
Tech GupMobilesVivo T4 Ultra Goes On Sale Today Flipkart Offers Price Triple Rear Camera
Vivo T4 Ultra Sale Today

৩০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, প্রথম সেলে অনেক সস্তায় নতুন Vivo T4 Ultra স্মার্টফোন

ভিভো তাদের টি সিরিজে নতুন ডিভাইস হিসেবে সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Vivo T4 Ultra। গত সপ্তাহেই ডিভাইসটি এদেশে এসেছে, আর আজ ১৮ জুন থেকে শুরু হচ্ছে এর প্রথম সেল। লঞ্চ অফার হিসেবে এই সেলে ক্রেতারা আকর্ষণীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 4:40 PM

ভিভো তাদের টি সিরিজে নতুন ডিভাইস হিসেবে সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Vivo T4 Ultra। গত সপ্তাহেই ডিভাইসটি এদেশে এসেছে, আর আজ ১৮ জুন থেকে শুরু হচ্ছে এর প্রথম সেল। লঞ্চ অফার হিসেবে এই সেলে ক্রেতারা আকর্ষণীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। Vivo T4 Ultra স্মার্টফোনে আছে বড় অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি।

Vivo T4 Ultra এর দাম ও সেল অফার

ভিভো টি৪ আল্ট্রা কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কিনতে খরচ হবে ৩৯,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম পড়বে ৪১,৯৯৯ টাকা।

সেল উপলক্ষে ভিভো কিছু লঞ্চ অফারও দিচ্ছে। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এর ইএমআই শুরু হচ্ছে মাসে মাত্র ২,৩৮৯ টাকা থেকে।

Vivo T4 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৪ আল্ট্রা ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও সর্বোচ্চ ব্রাইটনেস ৫,০০০ নিট। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিন সহ এসেছে। এতে একগুচ্ছ AI ফিচার উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Ultra ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।