জয়েন করুন

অনবদ্য ক্যামেরার সঙ্গে ভারতে এন্ট্রি নিচ্ছে Vivo V50, অবশেষে টিজার প্রকাশ সংস্থার

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 2, 2025 9:20 PM

Vivo V50 সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শীঘ্রই ভারতে আসছে। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও, চাইনিজ সংস্থাটি ভারতে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে স্মার্টফোনটির টিজ শুরু করেছে। ভিভো গতকাল ডিভাইসটির প্রথম টিজার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছে। Vivo V সিরিজের বিশেষত্ব লুকিয়ে থাকে ক্যামেরায়। আর V50-এর ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না।

“ক্যাপচার ইওর ফরএভার’ ট্যাগলাইন ইঙ্গিত দিচ্ছে, Vivo V50-এর প্রধান হাইলাইট ক্যামেরা। চলতি সপ্তাহের শুরুতে একটি পোস্টার ফোনেটির ব্যাক প্যানেলের ডিজাইন ফাঁস করেছিল। গোল ক্যামেরা মডিউল দুটি সেন্সর দেখা যায়। ভারতীয় বিবাহ থেকে অনুপ্রাণিত ‘রোজ রেড হিউ’ কালার অপশনটি সত্যিই খুব মিষ্টি দেখাচ্ছিল।

Vivo V50 দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার অভিষেক যাদবের দাবি, ভিভো ভি৫০-এর দাম ভারতে ৩৭,৯৯৯ টাকার মধ্যে থাকতে পারে। ৪০,০০০ টাকার গন্ডি পেরোবে না বলেই তাঁর মত। এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রগন ৭ জেন ৩ চিপ ব্যবহার হতে পারে। ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে।

ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে ৫০ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ১৫ কাস্টম স্কিমে। এছাড়া, আইপি৬৮ বা আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স প্রোটেকশন থাকতে চলেছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন