TRENDS ▸
Tech GupMobilesVivo V50e Price In India Leaked 8gb Ram Cost Rs 28999 Specifications
Vivo V50e Price in India

Vivo V50e: লঞ্চের আগে দাম ফাঁস ভিভো ভি50ই ফোনের, AI ফিচার সহ থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Vivo V50e লঞ্চ করতে চলেছে। ভারতে এই ফোনটি 10 এপ্রিল পা রাখবে। তবে তার আগে এক টিপস্টার এই আসন্ন ডিভাইসের দাম প্রকাশ করেছে। জনপ্রিয় টিপস্টার AN Leaks একটি X পোস্টে দাবি করেছে যে,…

avatar
Written By : Suman Patra
Updated Now: July 24, 2025 11:10 AM

ভিভো শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Vivo V50e লঞ্চ করতে চলেছে। ভারতে এই ফোনটি 10 এপ্রিল পা রাখবে। তবে তার আগে এক টিপস্টার এই আসন্ন ডিভাইসের দাম প্রকাশ করেছে। জনপ্রিয় টিপস্টার AN Leaks একটি X পোস্টে দাবি করেছে যে, আসন্ন Vivo V50e এর 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা এবং 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা রাখা হবে।

এই পোস্টটি টিপস্টার সুধাংশু তার X অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করেছেন। যদিও ভিভোর তরফে এখনও দাম নিশ্চিত করা হয়নি। তাই এই তথ্য কতটা সঠিক তা জানতে আমাদের 10 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Vivo V50e এই ফিচারের সাথে আসতে পারে

ভিভো ভি50ই ফোনে এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, ভিভো লাইভ কল ট্রান্সলেশন এবং সার্কেল সার্চের মতো স্মার্ট এআই ফিচার দেবে বলে জানা গেছে। আবার বিভিন্ন টিপস্টার মারফত খবর যে, এই ফোনে 6.77 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল থাকবে 4500 নিটস।

পারফরম্যান্সের জন্য ভিভো ভি50ই স্মার্টফোনে ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হতে পারে। এর ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে 5600mAh, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনে চলবে। আর এতে 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।