হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesVivo V80 Lite 5g Launched Globally With 10000mah Battery Price Specification
Vivo V80 Lite 5G

Vivo V80 Lite 5G লঞ্চ হল, ১০০০০mAh ব্যাটারি সহ রয়েছে ৫০এমপি ক্যামেরা

Vivo V80 Lite 5G আজ বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির V80 সিরিজের প্রথম স্মার্টফোন। এর আগে পাকিস্তানে এটি লঞ্চ হয়েছিল, তবে আন্তর্জাতিক বাজারের মডেলটির স্পেসিফিকেশন ও ডিজাইনে বেশ কিছু পার্থক্য নজরে পড়বে। গ্লোবাল মডেলটি মোট তিনটি কালার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 3, 2026 11:25 PM

Vivo V80 Lite 5G আজ বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির V80 সিরিজের প্রথম স্মার্টফোন। এর আগে পাকিস্তানে এটি লঞ্চ হয়েছিল, তবে আন্তর্জাতিক বাজারের মডেলটির স্পেসিফিকেশন ও ডিজাইনে বেশ কিছু পার্থক্য নজরে পড়বে। গ্লোবাল মডেলটি মোট তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ১০০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই চিপসেট। এছাড়া পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ।

Vivo V80 Lite 5G এর দাম ও সেলের তারিখ

Vivo V80 Lite 5G এর দাম এবং সেলের তারিখ এখনও জানা যায়নি। এটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মালয়েশিয়ায় ভিভোর অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটির বিক্রি শীঘ্রই শুরু হবে। এটি ব্ল্যাক, গ্রীন ও পিঙ্ক কালার অপশনে এসেছে।

Vivo V80 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ভিভো ভি৮০ লাইট ৫জি মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ১,২৬০ x ২,৮০০ পিক্সেল, রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ২,০০০ নিটস পর্যন্ত। এতে IP68 + IP69 রেটিং থাকায় ধুলো ও জল প্রতিরোধ করতে পারবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। এর চারটি এফিসিয়েন্সি কোরের ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ এবং চারটি পারফরম্যান্সের কোরের সর্বোচ্চ ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ। এটি ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য Vivo V80 Lite 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির টপ মডেলে ডুয়েল ভিউ ভিডিও মোড রয়েছে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V80 Lite 5G স্মার্টফোনে ১০০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।