জয়েন করুন

LTPO 8T ডিসপ্লে সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Vivo X Fold 5 স্মার্টফোন, ক্যামেরায় বড়সড় চমক

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 1:19 PM

নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ভিভো। এর নাম রাখা হবে Vivo X Fold 5। যদিও ডিভাইসটির অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই উইবো-তে একটি টিজার পোস্ট করে স্মার্টফোনটির ডিজাইন এবং কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ করেছেন ভিভোর প্রোডাক্ট ম্যানেজার হান বোশিয়াও। আসুন Vivo X Fold 5 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo X Fold 5 এর সম্ভাব্য ফিচার

ভিভো এক্স ফোল্ড ৫ ফোল্ডেবল স্মার্টফোনের ভিতরে‌ এবং বাইরে LTPO 8T প্যানেল ব্যবহার করা হবে বলে জানা গেছে। উভয় স্ক্রিন ৪,৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস‌ অফার করবে। এই ডিসপ্লেগুলি হবে TÜV Rheinland Global Eye Protection 3.0 সার্টিফায়েড। এছাড়া এগুলিতে থাকবে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, হাই পিক্সেল ডেনসিটি এবং হাই রেজোলিউশনের সুবিধা।

ভিভো এক্স ফোল্ড ৫ এর বিল্ড কোয়ালিটি হবে মজবুত। এর IP5X সার্টিফিকেশন ধুলো এবং IPX9+ সার্টিফিকেশন জল প্রতিরোধ করবে। ফোনটি ১ মিটার জলের নিচেও ১,০০০ বার ভাঁজ খুলে বন্ধ করা যাবে বলে দাবি করছে কোম্পানি।

গত সপ্তাহে চীনে নয়া এই ফোল্ডেবল স্মার্টফোনের টিজার ক্যাম্পেইন শুরু হয়েছে। আগের মডেল X Fold 3-এর চেয়ে এই ফোন হবে আরও হালকা ও পাতলা। রিপোর্ট অনুযায়ী, এর ওজন মাত্র ২০৯ গ্রাম হতে পারে।

এদিকে Vivo X Fold 5 মডেলে থাকবে ৮.০৩ ইঞ্চি ভিতরের ফোল্ডিং ডিসপ্লে এবং ৬.৫৩ ইঞ্চি কভার স্ক্রিন। ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে, এর প্রত্যেকটি ক্যামেরার রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন‌ ৩ চিপসেট, ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল