জয়েন করুন

Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2026 9:35 PM

ভিভো খুব শীঘ্রই চীনে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 6 লঞ্চ করতে চলেছে। এটি Vivo X Fold 5 এর উত্তরসূরি হবে। যদিও সংস্থার তরফে আসন্ন ডিভাইসটি নিয়ে খুব বেশি কিছু তথ্য শেয়ার করা হয়নি, তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও থেকে ফোনটির একটি অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও তে জানা গেছে যে, Vivo X Fold 6 নতুন মাল্টিটাস্কিং সিস্টেমে চলবে, যার নাম Atomic Workbench। ফোল্ডেবল ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি এই সিস্টেমে মাল্টি-উইন্ডো সুবিধা এবং জেসচার-ভিত্তিক নিয়ন্ত্রণের মতো একাধিক ফিচার থাকবে বলে‌ জানা গেছে।

Atomic Workbench সিস্টেমের ফিচার

চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ভি পাওয়ার ইন্টেলিজেন্স ব্যুরো নামে এক ইউজারের পোস্ট করা ভিডিও অনুযায়ী, Vivo X Fold 6 মডেলে নতুন Atomic Workbench প্ল্যাটফর্ম দেখা যেতে পারে। সম্প্রতি কোম্পানির তরফেও এই ফিচারের আভাস পাওয়া গেছে। মনে করা হচ্ছে, এটি অরিজিনওএস ৬ ফোল্ড এর অংশ হিসেবে আসবে।

এক সাথে পাঁচটি অ্যাপ চলবে

ফাঁস হওয়া ভিডিও থেকে জানা গেছে Atomic Workbench সিস্টেমে একাধিক মাল্টিটাস্কিং মোড থাকবে, যা ব্যবহারকারীদের কাজের গতি বাড়াতে সাহায্য করবে। এর মধ্যে অন্যতম হলো সিরিয়াল মোড। দাবি করা হচ্ছে, এই মোডে ব্যবহারকারীরা একই সময়ে সর্বোচ্চ পাঁচটি অ্যাপ চালাতে পারবেন।

ভিডিওতে দেখা যায়, সক্রিয় উইন্ডোগুলিকে বেশি স্ক্রিন স্পেস দেওয়া হচ্ছে, আর অন্য অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে সহজে ব্যবহারের জন্য উপলব্ধ থাকছে।।

ওয়ান স্ক্রিন ফোর ইউজ মোডে চার অ্যাপ একসঙ্গে চলবে

ভিডিওতে আরও একটি ফিচার দেখানো হয়েছে, যার নাম ওয়ান স্ক্রিন ফোর ইউজ মোড। নাম থেকেই স্পষ্ট, এই মোডে ফোল্ডেবল ফোনের অভ্যন্তরীণ ডিসপ্লেতে একসঙ্গে চারটি অ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রতিটি অ্যাপের সাইজ পরিবর্তন করতে পারবেন এবং ইচ্ছামতো সাজিয়েও নিতে পারবেন।

প্যারারাল মোডে স্বাধীনভাবে চলবে একাধিক অ্যাপ

নতুন মাল্টিটাস্কিং ব্যবস্থার আরেকটি অংশ হল প্যারারাল মোড। এই মোডে একাধিক অ্যাপ একে অপরের কার্যক্রমে প্রভাব না ফেলেই স্বাধীনভাবে চলতে পারবে। যদি কোনো প্রভাব ফেলা ছাড়াই একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এই মোড কাজে আসবে।

থাকবে নতুন জেসচার ভিত্তিক নিয়ন্ত্রণ

ভিডিওতে কয়েকটি জেসচার-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও দেখা গেছে। ওয়ান স্ক্রিন ফোর ইউজ মোডে ব্যবহারকারীরা একটি কেন্দ্রীয় কর্নার মার্কার টেনে বিভিন্ন অ্যাপের জন্য বরাদ্দ স্ক্রিন স্পেস সমন্বয় করতে পারবেন বলে দাবি করা হয়েছে। এছাড়া চার আঙুলের একটি বিশেষ জেসচার ব্যবহার করে কোনো নির্বাচিত উইন্ডোকে তাৎক্ষণিকভাবে বড় করার সুবিধাও মিলবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন