জয়েন করুন

১০ হাজার টাকা পর্যন্ত সস্তা হল ফাটাফাটি ক্যামেরার Vivo X200 5G ও Realme GT 7 Pro, কোনটা ছেড়ে কোনটা কিনবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 8:10 AM

নতুন ফোন কেনার কথা ভেবে থাকলে এটাই উপযুক্ত সময়। কারণ অ্যামাজনে Vivo আর Realme-র কিছু প্রিমিয়াম স্মার্টফোনে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। উল্লেখিত দুই সংস্থার ডিভাইসগুলি সরাসরি ৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। এর সঙ্গে মিলবে ক্যাশব্যাক অফার। আবার আপনি পুরনো ফোনের বদলে এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। এই প্রতিবেদনে আমরা Vivo ও Realme-র দুটি প্রিমিয়াম স্মার্টফোনের দাম ও অফার সম্পর্কে বলবো।

Vivo X200 5G কিনুন সস্তায়

ভিভো এক্স২০০ ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম অ্যামাজনে রাখা হয়েছে ৬৫,৯৯৯ টাকা। তবে ৩০ জুন পর্যন্ত এর উপর ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে, যার লাভ ওঠাতে পারলে পুরো ৫৫০০ টাকা ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। এর সঙ্গে পাওয়া যাবে ১৯৭৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আর যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করতে পারেন, তাহলে ৪৮,৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

ফিচারের কথা বললে ভিভো এক্স২০০ ৫জি ডিভাইসে আছে IP68 ও IP69 রেটিং, ফলে ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর। আর ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme GT 7 Pro এখন আকর্ষণীয় অফারে কেনার সুযোগ

রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৮ টাকা। তবে অ্যামাজন এই ডিভাইসের সাথে ৮ হাজার টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে। এর সঙ্গে রয়েছে ১৬৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারে অতিরিক্ত ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে IP69 ওয়াটারপ্রুফ ডিজাইন ও আন্ডারওয়াটার ক্যামেরা মোড পাওয়া যাবে। এর ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৬৫০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি