TRENDS ▸
Tech GupMobilesVivo X300 Pro Specifications 200 Megapixel Camera Render Design Leaked
Vivo X300 Pro Specification

২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo X300 Pro, লঞ্চের আগে ফাঁস ছবি সহ ফিচার

ভিভো চলতি বছরের অক্টোবরে বাজারে আনতে চলেছে Vivo X300 Pro স্মার্টফোনটি। ইতিমধ্যেই এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 18, 2025 11:49 AM

ভিভো চলতি বছরের অক্টোবরে বাজারে আনতে চলেছে Vivo X300 Pro স্মার্টফোনটি। ইতিমধ্যেই এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন এবং রেন্ডার শেয়ার করেছেন। আসুন Vivo X300 Pro সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল দেখে নেওয়া যাক।

Vivo X300 Pro এর রেন্ডার ও ডিজাইন

ফাঁহ হওয়া ছবিগুলিতে দেখা গেছে, ভিভো এক্স৩০০ প্রো এর ব্যাক প্যানেলে থাকবে গোলাকার ক্যামেরা মডিউল। এর মধ্যে তিনটি লেন্স ও একটি সেন্সর দেওয়া হতে পারে। আর আগের মতোই ভিভো ZEISS T* লেন্স কোটিং ব্যবহার করবে। যদিও ফোনটির ফ্রন্ট প্যানেলের ছবি টিপস্টার শেয়ার করেননি।

তবে তিনি জানিয়েছেন, এতে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ব্যবহার করা হবে, যেখানে নতুন আর্ম কর্টেক্স-এক্স৯৩০ কোর থাকবে। সাথে পাওয়া যাবে Immortalis-Drage GPU। এই প্রসেসরটি উন্নত পাওয়ার এফিশিয়েন্সি ও দুর্দান্ত গ্রাফিক্স পারফরম্যান্স দেবে।

ভিভো এক্স৩০০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, যার রেজোলিউশন হবে ১.৫কে (১২৬০ x ২৮০০ পিক্সেল)। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা এক্স২০০ প্রো -এর তুলনায় ১,০০০ এমএএইচ বেশি। এই ব্যাটারি ৯০ ওয়াট ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo X300 Pro স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (Sony LYT-828), ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এর মধ্যে Sony LYT-828 সেন্সরটির সাইজ থাকবে ১/১.২৮ ইঞ্চির। এছাড়া এটি ১০০ ডিবি-এর বেশি ডাইনামিক রেঞ্জ দেবে, যা Sony-এর ১-ইঞ্চি LYT900 সেন্সরের চেয়েও বেশি।

এই সেন্সরে থাকবে আল্ট্রা হাই কনভার্সন গেইন এবং কোয়াড ফেস ডিটেকশন প্রযুক্তি, যার ফলে অটোফোকাস আরও দ্রুত ও নিখুঁত হবে। অন্যদিকে, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরাটি ১/১.৪ ইঞ্চি সেন্সর হবে এবং এতে টেলিফটো ম্যাক্রো ফটোগ্রাফির সুবিধাও থাকবে।