জয়েন করুন

২৪ জিবি র‌্যাম সহ এই মাসেই লঞ্চ হচ্ছে Vivo Y300 Pro+, লং লাস্টিং ব্যাটারি সহ থাকবে ৫১২ জিবি স্টোরেজ

avatar
Written By : Suman Patra
Updated Now: July 24, 2025 10:39 PM

সুমন পাত্র, কলকাতা: ভিভো শীঘ্রই ওয়াই-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম হবে Vivo Y300 Pro+। এটি শুরুতে চীনে লঞ্চ হবে। উল্লেখ্য, ব্র্যান্ডটি গতবছর Vivo Y300 এবং Y300 প্রো লঞ্চ করেছিল, এবং সম্প্রতি তারা Y300i বাজারে নিয়ে এসেছে। এখন Vivo এই সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Y300 Pro+ এবং Y300 GT এর উপর কাজ করছে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ একটি পোস্টে বলা হয়েছে, Vivo Y300 Pro+ আগামী ৩১ মার্চ চীনে লঞ্চ হতে পারে। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৭৩০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

Vivo Y300 Pro+ এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোস্টার থেকে জানা গেছে যে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস মডেলে কোয়াড-কার্ভড অ্যামোলোড প্যানেল এবং পিছনে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি ব্ল্যাক, পিংক এবং ব্লু কালারে আসবে। এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং OIS সহ ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

সম্প্রতি, V2456A মডেল নম্বর সহ একটি ভিভো ফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছিল। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপ, ১২ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। একই ডিভাইসকে সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন অথরিটিও অনুমোদন দিয়েছে, যেখান থেকে জানানো হয়েছে যে এটি ৯০ ওয়াট চার্জারের সাথে আসতে পারে। এই V2456A ফোনটি ভিভো Y300 Pro+ হতে পারে।

২৪ জিবি পর্যন্ত র‍্যামের সাথে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে

পোস্টে দেখানো দ্বিতীয় স্ক্রীনশটে ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস এর আনবক্সিং ভিডিওর একটি অংশ দেখানো হয়েছে। যেখানে উল্লেখ আছে ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম, ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৭৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি