জয়েন করুন

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ চমকে ভরপুর, Xiaomi 15 Ultra-র লঞ্চ নিয়ে বড় আপডেট

avatar
Written By : Suman Patra
Updated Now: January 9, 2025 11:27 AM

Xiaomi 15 Ultra নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছে। এটি শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে এবং প্রথমে চীনে প্রকাশ হবে বলে খবর ভেসে বেড়াচ্ছে। সংস্থার তরফে অফিসিয়ালি কিছু ঘোষণা না হলেও, মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টে Xiaomi 15 Ultra লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন সূত্রের দাবি, তার আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ডিভাইসটি চীনে রিলিজ হবে।

Xiaomi 15 Ultra কবে লঞ্চ হবে

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর একটি পোস্ট অনুযায়ী, শাওমি 15 আল্ট্রা চীনে ফেব্রুয়ারির শেষে মুক্তি পাবে। গ্লোবাল লঞ্চ ঠিক তার পরেই, যা 3-6 মার্চ স্পেনের বার্সেনোলা শহরে অনুষ্ঠিত MWC 2025-এ ঘোষণা হবে। উল্লেখ্য, গত বছর একই ইভেন্টে শাওমি 14 আল্ট্রা গ্লোবালি রিলিজ হয়েছিল। শাওমি 15 আল্ট্রা ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটে হাজির রয়েছে। তাই ভারতেও ফোনটি শীঘ্রই লঞ্চ হওয়ার আশা করা যায়।

Xiaomi 15 Ultra কেমন স্পেসিফিকেশন অফার করবে

কোনওটাই যদিও অফিসিয়াল নয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শাওমির এই হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসে 6.73 ইঞ্চি এলটিপিও ডিসপ্লে ব্যবহার হবে। ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকার সম্ভাবনা বেশি। এটি 14 Ultra-র Snapdragon 8 Gen 3-এর থেকেও বেশি পাওয়ারফুল। ফটোগ্রাফির দিক থেকে শাওমি বড় চমক দিতে চলেছে।

শাওমি 15 আল্ট্রা মডেলে 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেখা যেতে পারে। জানিয়ে রাখি, 2024 সালের মার্চে Xiaomi 14 Ultra ভারতে 99,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই বছর উত্তরসূরী মডেলের দাম 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি