জয়েন করুন

অবশেষে সেল শুরু হচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 15 Ultra ফোনের, ১০ হাজার টাকা ছাড়

Updated Now: April 14, 2025 11:31 PM

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: সম্প্রতি বাজারে ঝড় তুলে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। যার মধ্যে টপ ভ্যারিয়েন্ট Xiaomi 15 Ultra। ভারতে এই ফোনের দাম শুরু ৬৪,৯৯৯ টাকা থেকে। শাওমি’র অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে করা যাচ্ছে এই ফোনের প্রি-বুকিং। এবার আগামী মাস থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা নানা ধরনের অফারের লাভ ওঠাতে পারবেন। এরফলে অনেকটাই সস্তায় কেনা যাবে Xiaomi 15 Ultra। আসুন এর দাম ও সেলের তারিখ জেনে নেওয়া যাক।

Xiaomi 15 Ultra দাম ও সেলের তারিখ

শাওমি ১৫ আল্ট্রার দাম ১,০৯,৯৯৯ টাকা। কিন্তু ICICI ব্যাঙ্কের পক্ষ থেকে ১০,০০০ টাকার ছাড়ের সাথে, এটি ৯৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়াও, শাওমি ১৫ আল্ট্রা মডেলের সাথে একটি বিনামূল্যে ফটোগ্রাফি কিট লেজেন্ড সংস্করণ পাওয়া যাবে। যা মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য অতিরিক্ত মূল্য যোগ করবে। ডিভাইসটির প্রি-অর্ডার ১৯ মার্চ থেকে শুরু হয়েছিল। আর সেল শুরু হবে ৩ এপ্রিল থেকে। ব্যাঙ্ক অফার ছাড়াও নো কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন ক্রেতারা।

Xiaomi 15 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৫ আল্ট্রা ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির AMOLED LTPO ডিসপ্লে যার রেজোলিউশন ৩২০০ x ১৪৪০ পিক্সেল। স্ক্রিনটি ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সর্বাধিক ব্রাইটনেস ৩,২০০ নিট। মিলবে HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্টও। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। এটি ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য চার লেন্সের ক্যামেরা সেটআপ উপস্থিত Xiaomi 15 Ultra ডিভাইসে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৭০ মিমি টেলিফটো লেন্স এবং ১০০ মিমি জুম ক্যামেরা যা স্যামসাং-এর ২০০ মেগাপিক্সেল HP9 সেন্সর। একটি ১৪ মিমি আল্ট্রা-ওয়াইড লেন্সও রয়েছে। সামনে, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,৪১০ এমএএইচ, যা ৯০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি Oppo A7 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে, ৮০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Infinix Hot 70 Pro 5G ভারতে Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২২৯৯৯ টাকা Motorola Edge 70 Plus লঞ্চ হল, 200MP ক্যামেরা সহ রয়েছে 6500mAh ব্যাটারি