জয়েন করুন

Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 9, 2026 11:37 PM

শাওমি সম্প্রতি চীনে নতুন বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন Xiaomi 18 Fold লঞ্চ করেছে। এটি গত মাসে বাজারে আসা Samsung Galaxy Z Fold 8 এর মতো একই ধরনের চওড়া ও তুলনামূলক কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর সহ আত্মপ্রকাশ করেছে। এই ফোনে রয়েছে ৫.৩৮ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৭.৫৮ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে। ফোল্ডেবল ডিভাইসটি শাওমির নতুন Xring O3 ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছে। এর সাথে রয়েছে লেইকা টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Xiaomi 18 Fold এর দাম ও সেলের তারিখ

শাওমি ১৮ ফোল্ড এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৯৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৫৫,০০০ টাকা। আবার এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১১৯৯৯ ইউয়ান (প্রায় ১,৬৯,০০ টাকা), ১২৯৯৯ ইউয়ান (প্রায় ১,৮৩,০০০ টাকা) এবং ১৪৯৯৯ ইউয়ান (প্রায় ২,১১,০০০ টাকা)।

Xiaomi 18 Fold ব্ল্যাক, নিশিনো রেড ও ওয়ার্ম গোল্ড হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া এর একটি Ceramic Special Edition-ও রয়েছে। এর ১৬ জিবি র‌্যাম ও ১টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,২৫,০০০ টাকা।

ইতিমধ্যেই ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের শুরুতে এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Xiaomi 18 Fold এর স্পেসিফিকেশন ও ফিচার

Xiaomi 18 Fold মডেলে আছে ৫.৩৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিতরে দেওয়া হয়েছে একই রিফ্রেশ রেট সহ ৭.৫৮ ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। দুই স্ক্রিনই সর্বোচ্চ ৪০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভিতরের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে লো পাওয়ার পোল লেস প্রযুক্তি। আর কভার ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ৩.০। ভিতরের ফোল্ডেবল স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল আল্ট্রা থিন গ্লাস।

প্রসেসর ও সফটওয়্যার

পারফরম্যান্সের জন্য শাওমির ফোল্ডেবল স্মার্টফোনে ডেকা কোর Xring O3 AI ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর টপ কনফিগারেশনে LPDDR6 মেমোরি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক হাইপার ওএস ৪ অপারেটিং সিস্টেমে চলবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Xiaomi 18 Fold ডিভাইসে লেইকার ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এতে এফ/১.৭ অ্যাপারচার এবং OIS সাপোর্ট করবে। এর সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা এফ/২.৮ অ্যাপারচার, ৩.৫এক্স অপটিক্যাল জুম, ৭এক্স অপটিক্যাল কোয়ালিটি জুম এবং OIS সহ এসেছে। এছাড়া এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর বর্তমান। আর স্মার্টফোনের ভিতরে ও বাইরে দুটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোল্ডেবল ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য রয়েছে থ্রি মাইক্রোফোন অ্যারে, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট। আর ডিভাইসটি IP58 এবং IP59 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল প্রতিরোধ করতে পারে।

আরও পড়ুন

iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Ai+ Nova 2 Power ভারতে শীঘ্রই লঞ্চ হচ্ছে, ৭০০০mAh ব্যাটারি সহ থাকবে খাস ফিচার Samsung Galaxy A17, A27, F17 ও A07 5G ফোনের দাম বাড়ছে Tecno Pova 8 Pro 5G এর Tonino Lamborghini Edition এডিশন লঞ্চ হল, বিশেষত্ব কি