জয়েন করুন

Redmi Note 11 Pro সহ এই ১১টি ফোন ব্যবহার করা ঝুঁকি পূর্ণ, ঠাঁই হল শাওমির এন্ড-অফ-লাইফ লিস্টে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 9:54 AM

Xiaomi সম্প্রতি তাদের এন্ড-অফ-লাইফ (EoL) লিস্ট আপডেট করেছে। নতুন করে এই লিস্টে যোগ হয়েছে Xiaomi, Redmi এবং Poco ব্র্যান্ডের ১২টি জনপ্রিয় স্মার্টফোন। অর্থাৎ এই ডিভাইসগুলি আর কোনো সফটওয়্যার আপডেট পাবে না। এমনকি কোনো সফটওয়্যার ঘটিত সমস্যা দেখা দিলেও, নতুন করে কোনো আপডেট আসবে না। আসুন শাওমির এন্ড-অফ-লাইফ লিস্টে কোন কোন মডেল অন্তর্ভুক্ত হয়েছে দেখে নেওয়া যাক।

শাওমি নতুন করে যে ১২টি ডিভাইস এই লিস্টে যুক্ত করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ স্মার্টফোন হল ‌Xiaomi Mi 11 Ultra, Redmi K50 Pro, Poco F4 GT, Redmi Note 11 Pro এবং Poco M4 Pro 5G।

সংস্থাটি জানিয়েছে, এই ফোনগুলি আর কোনো ধরনের অ্যান্ড্রয়েড আপডেট, হারপারওএস আপডেট কিংবা সিকিউরিটি প্যাচ পাবে না। এমনকি, ভবিষ্যতে যদি এই ডিভাইসগুলিতে কোনো সিকিউরিটি সমস্যা সামনে আসে, তবুও শাওমি তা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেবে না। অর্থাৎ, ফোনগুলি এখন থেকে শাওমির পরিকল্পনার বাইরে।

EoL তালিকায় যুক্ত হওয়া ১২টি স্মার্টফোন হল:

  • Xiaomi Mi 11 Ultra
  • Xiaomi Mi 11X Pro
  • Xiaomi Mi 11i
  • Xiaomi Civi 1S
  • Redmi K50 Pro
  • Redmi K50
  • Redmi K40 Pro+
  • Redmi K40 Pro
  • Redmi Note 11 Pro
  • Redmi 10 2022
  • Poco F4 GT
  • Poco M4 Pro 5G

এর ফলে যারা এখনো এই ডিভাইসগুলি ব্যবহার করছেন, তারা সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে যারা ডিজিটাল ব্যাংকিং, ব্যক্তিগত তথ্য সেভ কিংবা বিভিন্ন সংবেদনশীল কাজে ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব, ফোনগুলি আপগ্রেড করা বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি