TRENDS ▸
Tech GupSportsGt Vs Mi Ipl 2025 Eliminator Sai Sudharsan And Gerald Coetzee Epic Catch Dismiss Dangerous Jonny Bairstow
GT vs MI Match

সাই সুদর্শন ও কোটজীর মরশুমের সেরা ক্যাচ! বেয়ারস্টোকে আকাশ থেকে মাটিতে নামাল গুজরাটের দুই ফিল্ডার

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে আজ ব্যাট করার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন প্রথম ইনিংসে এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকে ক্রিকেটপ্রেমীরা। গুজরাটের সাই সুদর্শন এবং জেরাল্ড কোটজী…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 12:23 AM

২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে আজ ব্যাট করার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া। ম্যাচ চলাকালীন প্রথম ইনিংসে এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকে ক্রিকেটপ্রেমীরা। গুজরাটের সাই সুদর্শন এবং জেরাল্ড কোটজী মিলিত প্রচেষ্টায় একটি ক্যাচ ধরেন, যেটিকে অনেকেই এই মরসুমের সেরা ক্যাচ বলেও অভিহিত করছেন।

ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারের দ্বিতীয় বলে, যখন সাই কিশোর বল করছিলেন। জনি বেয়ারস্টো এই বলে একটি রিভার্স সুইপ খেলেন, কিন্তু সাই সুদর্শনের দুর্দান্ত ফিল্ডিং প্রচেষ্টায় বলটি ৩০ গজ বৃত্ত পেরোতে পারেনি। তিনি বাতাসে লাফিয়ে বলটিকে থামান এবং সেটি প্রতিফলিত হয়ে যায় শর্ট থার্ড ম্যান পজিশনে থাকা কোটজীর দিকে। কোটজী দারুণভাবে বলটি তালুবন্দি করেন এবং জনি বেয়ারস্টোকে ডাগআউটে ফেরান।

এদিন মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যা সঠিক প্রমাণিত হয়। প্রথম ১১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২০ রান। রোহিত শর্মা এবং জনি বেয়ারস্টোর মধ্যে ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। ২০ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ২২৮ রান।

২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় গুজরাট টাইটান্স। এরপর ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাই সুদর্শন। একসময় মনে হয়েছিল গুজরাট ম্যাচটি জিততে পারে, কিন্তু জাসপ্রীত বুমরাহ অসাধারণ বোলিংয়ে ২০ ওভার শেষে ২০৮ রানেই থামতে হয় গিলদের। আজকের ম্যাচ জেতার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী ১ জুন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ খেলতে নামবে।