TRENDS ▸
Tech GupSportsInd Vs Eng Shubman Gill Will Lead India At Age 25 First Time In Test Cricket Against England
India vs England

India vs England: গিল বনাম ইংল্যান্ড! তরুণ অধিনায়কের সামনে কঠিন ইতিহাস বদলের লড়াই

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজে প্রথমবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল। মাত্র ২৫ বছর বয়সে এই দায়িত্ব পাওয়া, এটা নিঃসন্দেহে বিসিসিআই এর সাহসী সিদ্ধান্ত। যেহেতু ভারতের ইংল্যান্ড সফরের পরিসংখ্যান…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 11:39 PM

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজে প্রথমবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল। মাত্র ২৫ বছর বয়সে এই দায়িত্ব পাওয়া, এটা নিঃসন্দেহে বিসিসিআই এর সাহসী সিদ্ধান্ত। যেহেতু ভারতের ইংল্যান্ড সফরের পরিসংখ্যান মোটেই ভালো নয়। এত বছরে ইংল্যান্ডের মাটিতে মাত্র ৯টি টেস্ট জিততে পেরেছে ভারত, আর মাত্র ছ’জন ভারতীয় অধিনায়ক সে কৃতিত্ব অর্জন করেছেন।

এই ছয় ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের মাটিতে জয় পেয়েছে

১৯৭১ সালে অজিত ওয়াড়েকর ছিলেন সেই প্রথম অধিনায়ক, যিনি ইংল্যান্ডে ভারতকে জয়ের মুখ দেখিয়েছিলেন। তিন ম্যাচের সিরিজে ভারত এক ম্যাচ জেতে, বাকি দুটি ড্র হয়। তারপর ১৯৮৬ সালে, কপিল দেবের নেতৃত্বে ভারত দুটি ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল। একটা পাঁচ উইকেটে, আরেকটা বিশাল ২৭৯ রানে জয় পেয়েছিল তারা।

২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে ভারত ইংল্যান্ডকে এক ইনিংস ও ৪৬ রানে হারায়, যদিও সিরিজ ড্র হয়। এরপর ২০০৭ সালে, ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের অধীনে ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

২০১৪ সালে ধোনির নেতৃত্বে ভারত একটা ম্যাচ জিতলেও, সিরিজটা তারা ১-৩ ব্যবধানে হেরে যায়। তবে বিরাট কোহলির সময়টা তুলনামূলক উজ্জ্বল। ২০১৮ এবং ২০২১ সালে কোহলির নেতৃত্বে ভারত তিনটি টেস্ট জেতে, যা এখন পর্যন্ত কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ।

এবার সেই ধারা কি ধরে রাখতে পারবেন শুভমান গিল? কিংবা কোহলির রেকর্ড ছাপিয়ে যেতে পারবেন তিনি? সেটা এখনই বলা কঠিন, তবে চোখ যে থাকছে তরুণ গিলের দিকেই—সে বিষয়ে কোনো সন্দেহ নেই।