TRENDS ▸
Tech GupSportsVirat Kohli Huge Impact Rcbs Dominant To Ipl 2025 Final
Virat Kohli

IPL 2025 Virat Kohli: অধিনায়ক না হয়েও নেতা তিনি, ফাইনালে কোহলির জন্য খেলবে গোটা টিম

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক না হলেও বিরাট কোহলি এখনও মাঠের ভিতরে ও মাঠের বাইরে দলের নেতৃত্বের ভূমিকায় অবিচল। কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংস (PBKS) এর বিরুদ্ধে দলের জয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হতে দেখা গেছে তাকে। যদিও ম্যাচের পর অনুষ্কার দিকে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 5:40 PM

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক না হলেও বিরাট কোহলি এখনও মাঠের ভিতরে ও মাঠের বাইরে দলের নেতৃত্বের ভূমিকায় অবিচল। কোয়ালিফায়ার ১-এ পাঞ্জাব কিংস (PBKS) এর বিরুদ্ধে দলের জয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হতে দেখা গেছে তাকে। যদিও ম্যাচের পর অনুষ্কার দিকে তার প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, তিনি নিজেকে সংযত রাখছেন শেষের ম্যাচটার জন্য।

গতকাল ম্যাচের পর অনেক ক্রিকেটপ্রেমীর মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, ২০২৫ সালে কি ট্রফির খরা কাটাতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? বিরাট কোহলি কি অবশেষে কাঙ্খিত ট্রফি জিততে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

বিরাট কোহলি এই বছর ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। মাঠে তার দৃঢ়তা, আগ্রাসন ও উত্তেজনা তাকে এক “আহত সিংহের” মতো দেখিয়েছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তার উদ্যম যেন কমেনি, বরং আরও বাড়েছে। মাঠে তিনি বোলারদের বুদ্ধি দিচ্ছেন, ফিল্ডারদের ভুলে সতর্ক করছেন, এবং চোখের ভাষায় অনুপ্রেরণা জোগাচ্ছেন গোটা দলকে।

তাই ৩ জুনের ম্যাচটি শুধু ব্যাঙ্গালোরের জন্য নয়, বরং কোহলির ক্রিকেট জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। দলের প্রতিটি খেলোয়াড় চাইছে, নিজের জন্য না হোক, ফাইনাল ম্যাচটা খেলতে হবে কোহলির জন্য, যার বিরাট সাম্রাজ্যে এখনও অধরা আইপিএল ট্রফি।