জয়েন করুন

স্ক্রল করে সব মেসেজ পড়ার দিন শেষ, WhatsApp আনল নতুন প্রাইভেট চ্যাট সামারি ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 4:13 PM

হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও সহজ আর স্মার্ট করে তুলতে একটি নতুন ফিচার নিয়ে এল। নয়া এই ফিচার আনা হয়েছে যা গ্রুপ ও প্রাইভেট চ্যাটের জন্য। WhatsApp এর এই নতুন ফিচারের নাম “প্রাইভেট চ্যাট সামারি”, আর এটি আপাতত অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.১৮.১৮ ভার্সনে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার প্ল্যাটফর্ম, WABetaInfo প্রথম এই ফিচারটি খুঁজে পেয়েছে এবং এর একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

WhatsApp আনল প্রাইভেট চ্যাট সামারি ফিচার

WABetaInfo এর স্ক্রিনশটে দেখা গেছে, হোয়াটসঅ্যাপের অ্যাপ সেটিংসে এখন ‘প্রাইভেট প্রসেসিং এনাবল’ করার সুবিধা এসেছে। একবার আপনি এটি সক্রিয় করলে, যদি কোনো চ্যাটে অনেকগুলি মেসেজ একসাথে আসে, তাহলে একটি ডেডিকেটেড বাটন দেখতে পাবেন, যেখানে ট্যাপ করলেই মেসেজগুলির একটি ছোট ও পরিষ্কার সারাংশ পেয়ে যাবেন।

জানা গেছে, এক্ষেত্রে কোনো মেসেজ ডেটা সার্ভারে জমা থাকবে না। মেটা AI ব্যবহার করে মেসেজগুলিরর সারাংশ তৈরি করে দেওয়া হবে, কিন্তু সেটিও এমনভাবে যাতে ইউজারের প্রাইভেসি একটুও ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি মেটা বা হোয়াটসঅ্যাপ নিজেরাও এই মেসেজ দেখতে পাবে না।

এতসব শুনে মনে হতেই পারে WhatsApp এর প্রাইভেট চ্যাট সামারি ফিচার সবার জন্য চালু হচ্ছে কি না? না, একেবারেই না। এটি সম্পূর্ণভাবে অপশনাল। আপনি চাইলে সেটিংসে গিয়ে এটি বন্ধ করে রাখতে পারেন। আপাতত এই ফিচার কেবল বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। তবে শীঘ্রই এটি স্টেবল ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হবে।

আরও পড়ুন

Vivo ও iQOO ফোনে এবার OriginOS 6 অপারেটিং সিস্টেম, 15 অক্টোবর লঞ্চ হচ্ছে Google Pixel 10 সিরিজে চমক, স্যাটেলাইট কানেক্টিভিটি দ্বারা হবে WhatsApp কল WhatsApp আনল নতুন ফিচার, অটো-ডাউনলোড হওয়া ছবি-ভিডিওর কোয়ালিটি এখন আপনার হাতে ভরপুর ফিচার সহ Android 16 ওএস লঞ্চ হল, কোন কোন ফোনে কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন ডিজিটাল স্ট্রাইক WhatsApp এর, নিষিদ্ধ করল ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট