TRENDS ▸
Tech GupTelecomAirtel Jiohotstar Subscription Plans To Watch Free Ipl 2025 Live Match
Airtel JioHotstar Subscription Plan

ফ্রি-তে দেখতে পাবেন আইপিএল, Airtel দিচ্ছে এই প্ল্যানগুলির সাথে জিও হটস্টার সাবস্ক্রিপশন

জিওসিনেমার মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) আর বিনামূল্যে দেখা যাবে না। বিশ্বের অন্যতম সেরা এই ক্রীড়া প্রতিযোগিতা জিওহটস্টারে টাকা দিয়ে দেখতে হবে, যা জিওসিনেমা ও ডিজনি+ হটস্টারের মিলিত প্ল্যাটফর্ম। তবে খুশির খবর হল, টেলিকম সংস্থাগুলি তাদের বেশ কিছু রিচার্জ…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 23, 2025 11:06 PM

জিওসিনেমার মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) আর বিনামূল্যে দেখা যাবে না। বিশ্বের অন্যতম সেরা এই ক্রীড়া প্রতিযোগিতা জিওহটস্টারে টাকা দিয়ে দেখতে হবে, যা জিওসিনেমা ও ডিজনি+ হটস্টারের মিলিত প্ল্যাটফর্ম। তবে খুশির খবর হল, টেলিকম সংস্থাগুলি তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে রেখেছে। বিশেষ করে এয়ারটেল (Airtel) গ্রাহকরা একাধিক রিচার্জ প্ল্যানে আইপিএল দেখতে পারবেন।

এয়ারটেল গ্রাহকরা জিও+হটস্টারে IPL 2025 কীভাবে দেখবেন

আপনার কাছে সাবস্ক্রিপশন না থাকলে এই বছরের আইপিএল দেখতে পাবেন না। তবে বিকল্প রাস্তাও রয়েছে। যারা সাবস্ক্রিপশন খরচ বাঁচাতে চান তাদের জন্য, এয়ারটেল কিছু নির্দিষ্ট প্রিপেইড প্ল্যান অফার করছে। যার মধ্যে বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত। এই প্ল্যানগুলি উপভোক্তাদের অতিরিক্ত চার্জ ছাড়াই আইপিএল ম্যাচ উপভোগ করার সুযোগ দেয়।

IPL 2025 দেখার জন্য সেরা এয়ারটেল প্রিপেড প্ল্যান

প্রথমেই রয়েছে এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান। এতে প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, ভয়েস কল এবং ১০০টি এসএমএস সহ ২৮ দিনের বৈধতা আছে। এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা বিনামূল্যে এক মাস জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

আবার এয়ারটেল ১,০২৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। যেখানে ৮৪ দিনের জন্য ২ জিবি/দিন ৪জি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি এসএমএস করার সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে তিন মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

এছাড়া, এয়ারটেলের ৩,৯৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যানে এক বছরের জন্য বিনামূল্যে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন উপলব্ধ। এই প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ৪জি ডেটা, সীমাহীন ৫জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। উল্লেখ্য, আইপিএল ২০২৫ দেখার জন্য এখনও কোনও নির্দিষ্ট প্ল্যান চালু করেনি এয়ারটেল। টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে ঘোষণা করতে পারে সংস্থা।