জয়েন করুন

এক রিচার্জে ইন্টারনেট, ওটিটি সহ লাইভ টিভি পরিষেবা, এয়ারটেল লঞ্চ করল IPTV পরিষেবা

Updated Now: March 29, 2025 8:56 AM

ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভি পরিষেবা চালু করল এয়ারটেল (Airtel)। দেশের ২০০০টি শহরে এই পরিষেবা শুরু করেছে টেলিকম কোম্পানি। এই আইপিটিভি (IPTV) রিচার্জের মাধ্যমে নেটফ্লিক্স, অ্যাপল টিভি+, অ্যামাজন প্রাইম, সনিলিভ এবং জিফাইভ-সহ ২৯টি বিখ্যাত স্ট্রিমিং অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পাশাপাশি ৬০০টি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এবং ওয়াই-ফাই পরিষেবাও পাবেন।

এয়ারটেল আইপিটিভি পরিষেবা

কোম্পানি ঘোষণা করেছে যে, সমস্ত Airtel গ্রাহকরা আইপিটিভি প্ল্যান কিনলে ৩০ দিন পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন, যা Airtel Thanks অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। আরও উল্লেখ করা হয়েছে যে, এই পরিষেবাটি দিল্লি, রাজস্থান, আসাম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি ছাড়া সারা ভারতে উপলব্ধ। যেখানে কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Airtel IPTV চালু করবেন কীভাবে?

জানা গিয়েছে, নতুন এয়ারটেল ওয়াই-ফাই প্ল্যান কেনার পর, সকল নতুন এয়ারটেল গ্রাহক আইপিটিভি উপভোগ করতে পারবেন। এয়ারটেল ওয়েবসাইট অথবা যেকোনও এয়ারটেল স্টোর থেকে যোগাযোগে করতে হবে। যাদের ইতিমধ্যে এয়ারটেল ওয়াইফাই রয়েছে তারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে তাদের প্ল্যান আইপিটিভি প্ল্যানে আপগ্রেড করতে পারেন, অথবা যেকোনও এয়ারটেল স্টোরে যেতে পারেন।

এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের Airtel Wi-Fi হোম বা অফিস পরিষেবাতে সাবস্ক্রাইব করতে হবে। প্ল্যানগুলির দাম শুরু ৬৯৯ টাকা থেকে শুরু। মিলবে ৪০ এমবিপিএস স্পিড এবং ২৬টি স্ট্রিমিং অ্যাপ। ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ এমবিপিএস এবং ২৬টি স্ট্রিমিং অ্যাপ। আবার ১,০৯৯ টাকার প্ল্যানে ২০০ এমবিপিএস স্পিড এবং ২৮টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যার মধ্যে অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম অন্তর্ভুক্ত।

১,৫৯৯ টাকার প্ল্যানে নেটফ্লিক্স, অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম-সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে, এর গতি ৩০০ এমবিপিএস। দামি প্ল্যান, ৩,৯৯৯ টাকার রিচার্জে ১ জিবিপিএস গতি, নেটফ্লিক্স, অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম-সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে। উপরের পাঁচটি প্ল্যানে ৩৫০টিরও বেশি টিভি চ্যানেল উপভোগ করা যাবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে