জয়েন করুন

Airtel এর স্পেশাল প্ল্যান, জানুয়ারিতে রিচার্জ করলে সারাবছর আর রিচার্জের দরকার নেই

Updated Now: January 30, 2025 4:46 PM

টেলিকম শিল্পের দৌড়ে Jio-কে টক্কর দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলকো এয়ারটেল। কোম্পানির সাম্প্রতিক দুটি রিচার্জ প্ল্যান ব্যবহারকারীদের জন্য লাভজনক হতে পারে বলে দাবি করেছে কোম্পানি। এর মধ্যে একটি রিচার্জে বছরভর ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ একবার রিচার্জ সেরে নিলে এক বছর আর রিচার্জ করতে হবে না। এয়ারটেলের দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

এটি কোনো ভয়েস অনলি প্রিপেইড প্ল্যান নয়, যেখানে শুধু SMS ও ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানে ডেটাও রয়েছে। ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে এটি একটি ভালো বিকল্প হতে পারে।

এয়ারটেলের ২২৪৯ টাকার রিচার্জ প্ল্যান

এককালীন ২২৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ২০২৫ সালে আর রিচার্জ করার দরকার পড়বে না। এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, ৩০ জিবি হাই-স্পিড ডেটা ৩৬০০টি SMS। যারা ডেটা কম ব্যবহার করেন, তাদের জন্য আদৰ্শ।

এয়ারটেলের ৯২৯ টাকার রিচার্জ প্ল্যান

এই ৯২৯ টাকার রিচার্জ করলে টানা তিন মাস চালু থাকবে মোবাইল। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। মিলবে দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি SMS। এর পাশাপাশি Airtel Xtream Play সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে, যেখানে অতিরিক্ত কোনো টাকা খরচ না করেই ২২টি OTT চ্যানেল দেখা যাবে।

জিও-এর ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান

জিও এর ঝুলিতে ৩৬৫ দিনের দুটি দারুন রিচার্জ প্ল্যান রয়েছে – ৩৫৯৯ টাকার এবং ৩৯৯৯ টাকার। এই রিচার্জ প্ল্যানগুলিতে দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক SMS এর সুবিধা অন্তর্ভুক্ত। ৩৯৯৯ টাকার প্ল্যানে বাড়তি সুবিধা হিসাবে Fancode এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে