জয়েন করুন

মার্কেট কাঁপাচ্ছে BSNL! এই সস্তার প্ল্যানের সামনে কুপোকাত Airtel-Jio

avatar
Written By : Julai Mondal
Updated Now: February 2, 2025 11:57 PM

BSNL তাদের গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে। কারণ সরকারি সংস্থাটি ফের পুরানো মার্কেট শেয়ার ফিরে পেতে চাইছে। এই মুহূর্তে BSNL হল একমাত্র টেলিকম অপারেটর, যারা ১৫০০ টাকার কমে বার্ষিক প্ল্যান ‌রিচার্জ করার সুবিধা দেয় স্মার্টফোন ব্যবহারকারীদের। এই প্ল্যানে পুরো ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। যেসব গ্রাহক দীর্ঘ সময় ধরে তাদের সিম সচল রাখতে চান, তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আসুন বিএসএনএলের এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL এর ১৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

আমরা ১৫০০ টাকার কমে যে বিএসএনএল প্ল্যানের কথা বলছি তার মূল্য ১৪৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। গ্রাহকরা পুরো ৩৩৬ দিন ধরে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন।

তবে এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা দেওয়া হবে। আপনার যদি খুব বেশি ডেটার প্রয়োজন না হয় এবং আপনি যদি কেবল কল করেন তাহলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এছাড়া আপনার যদি আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি ডেটা ভাউচার রিচার্জ করতে পারেন।

বিএসএনএলের দুটি ভয়েস-অনলি প্ল্যানও রয়েছে

বিএসএনএলের ৯৯ টাকার এবং ৪৩৯ টাকার প্রিপেড প্ল্যানগুলি আদতে ভয়েস অনলি ভাউচার। ৯৯ টাকার প্ল্যানটি ১৭ দিনের ভ্যালিডিটি সহ এসেছে, আর ৪৩৯ টাকার প্ল্যানটি ৯০ দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানগুলির কোনোটিই ডেটা বেনিফিট দেয় না। আর ৯৯ টাকার প্ল্যানে এসএমএস সুবিধাও নেই।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে