জয়েন করুন

Jio, Airtel সবাই ফেল, এক রিচার্জে ১৩ মাস কলিং ও ডেটা সুবিধা দিচ্ছে BSNL

Updated Now: February 12, 2025 6:53 PM

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একের পর এক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান হাজির করছে বাজারে। বেসরকারি কোম্পানিগুলিকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে তারা। ৩০ দিন থেকে শুরু করে ৩৯৬ দিন পর্যন্ত বিভিন্ন ধরণের কম দামি প্রিপেইড প্ল্যান এনেছে বিএসএনএল। যারা ঘন ঘন রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের BSNL-এর এই দীর্ঘ মেয়াদের রিচার্জটি সাহায্য করতে পারে।

৩৯৫ দিন ভ্যালিডিটি

এক রিচার্জে এক বছরের বেশি ভ্যালিডিটি। হ্যাঁ ঠিকই শুনছেন! BSNL এর এই প্ল্যান রিচার্জ করলে ১৩ মাস নিশ্চিন্ত থাকবেন। খরচ ২৩৯৯ টাকা। এই প্রিপেইড প্ল্যানে একগুচ্ছ সুবিধা রয়েছে, যা কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে। কী কী সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।

বিএসএনএল এর এই প্ল্যানে ১৩ মাস আনলিমিটেড ভয়েস কলিং পাবেন, সঙ্গে দৈনিক ১০০টি SMS এবং দৈনিক ২ জিবি ডেটা মিলবে। মোট প্ল্যানজুড়ে ৭৯০ জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক সীমা শেষ হয়ে যাওয়ার পরেও, ব্যবহারকারীরা ৪০Kbps গতিতে ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন।

এই প্ল্যান যদি দামি মনে হয় তাহলে এর থেকে কম খরচে আর একটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর। যেখানে পাবেন মোট ৬০০ জিবি ডেটা, দৈনিক ১০০টি SMS এবং আনলিমিটেড কলিং। এই রিচার্জের খরচ ১৯৯৯ টাকা। এটিতে ১৩ মাসের বদলে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ এ বছর রিচার্জ করলে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে আর রিচার্জ করতে হবে না।

দীর্ঘতম মেয়াদ (৩৯৫ দিন), বেসরকারি টেলিকম অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড কল এবং দৈনিক এসএমএস সুবিধা এবং নিরবচ্ছিন্ন ব্রাউজিংয়ের জন্য বিশাল ডেটার কারণে BSNL এর রিচার্জ প্ল্যানগুলি এগিয়ে রয়েছে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে