জয়েন করুন

মহাকুম্ভ শরণার্থীদের জন্য বিশেষ অফার BSNL-র, মিলবে বিনামূল্যে ডেটা ও কলিং

avatar
Written By : Puja Mondal
Updated Now: January 16, 2025 4:28 PM

উত্তরপ্রদেশে আয়োজিত মহাকুম্ভ মেলায় কোটি কোটি শরণার্থীদের জন্য বিশেষ অফার আনল BSNL। কোম্পানির ডিজিটাল পরিষেবার অন্তর্গত বিশেষ অফারে বিনামূল্যে পাওয়া যাবে, ডেটা, কলিং ও SMS। মহাকুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার একটি গুজব আশাকরি অনেকেই শুনেছেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য বিএসএনএল পরিষেবাটি চালু করেছে। মেলা প্রাঙ্গনজুড়ে 50টি BTS স্থাপনের পরিকল্পনা করছে কোম্পানি।

এই কেন্দ্রগুলিতে যে কেউ ডিজিটাল সেবায় অবদান রাখতে পারেন। বিএসএনএল এই স্পনসরশিপকে চারটি বিভাগে ভাগ করেছে। যারা স্পনসর করবেন, তাদের জন্য বিএসএনএল স্পনসর করা বেস ট্রান্সসিভার স্টেশন (BTS) এর মাধ্যমে সংযুক্ত সকল ব্যবহারকারীকে এসএমএস বিজ্ঞপ্তি পাঠাবে। বার্তাটিতে লেখা থাকবে, “মোট ব্যবহার (আপনার নাম) দ্বারা বিনামূল্যে স্পনসর করা হবে।”

পাশাপাশি ক্যাটাগরি ১-এ, প্রতিদিন ১০,০০০ টাকার স্পনসরশিপের পরিমাণ ১টি বিটিএস-এর অধীনে সংযুক্ত সকল গ্রাহকদের জন্য বিনামূল্যে ভয়েস কল, ডেটা এবং SMS দেওয়া হবে। ক্যাটাগরি ২-এ ৪০,০০০ টাকার একটি নির্দিষ্ট স্পনসরশিপের প্রয়োজন। যেখানে ক্যাটাগরি ৩ এবং ৪-এ ৩০ এবং ৫০টি বিটিএস-এর জন্য যথাক্রমে ৯০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা প্রতিদিনের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সহজ করে বললে, টেলিযোগাযোগের ভাষায়, “BTS” এর অর্থ হল “বেস ট্রান্সসিভার স্টেশন”। এটি মোবাইল ডিভাইস, যেমন ফোন এবং সেলুলার নেটওয়ার্কের মধ্যে ওয়্যারলেস যোগাযোগকে সহজ করে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে রেডিয়ো সংকেত প্রেরণ এবং গ্রহণ করে, যা একটি সেল নামে পরিচিত। মূলত, এটি আপনার ফোন এবং নেটওয়ার্কের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে