জয়েন করুন

বাজিমাত BSNL এর, ফ্রিতে মোবাইলে দেখুন ৪৫০ টিভি চ্যানেল

Updated Now: February 4, 2025 12:04 PM

টেলিকম সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানিগুলির একটি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সম্প্রতি সংস্থাটি BiTV নামক নতুন পরিষেবা চালু করেছে। এটি একটি ডাইরেক্ট-টু-মোবাইল টিভি পরিষেবা, যার অধীনে ৪৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল মোবাইলে দেখা যাবে। বেসরকারি কোম্পানি OTT Play-এর সাথে অংশীদারিত্বে, দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে এই সুবিধাটি চালু করেছে বিএসএনএল।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোম্পানি জানিয়েছে, মাত্র ৯৯ টাকার সস্তা ভয়েস-ওনলি প্ল্যানের ব্যবহারকারীরাও বিনামূল্যে বিআইটিভি উপভোগ করতে পারবেন। গ্রাহকদের তাদের স্মার্টফোনে লাইভ টিভি চ্যানেল দেখার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, টেলিকম কোম্পানিগুলিকে কম দামে ভয়েস-অনলি প্ল্যান চালু করার নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BiTV পরিষেবা কী?

BiTV হল BSNL-এর একটি ডাইরেক্ট-টু-মোবাইল পরিষেবা। যার মাধ্যমে গ্রাহকরা ৪৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল, ওয়েব সিরিজ এবং সিনেমা দেখার সুযোগ পাবেন। এই পরিষেবার পরীক্ষামূলক পর্যায়ে, কোম্পানিটি ৩০০টির বেশি বিনামূল্যে টিভি চ্যানেল অফার করেছে। এখন এই পরিষেবাটি সমস্ত BSNL সিম কার্ডের সাথে সম্পূর্ণরূপে সংহত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মহাকুম্ভ মেলার শরণার্থীদের বিনামূল্যে সিম দিচ্ছে BSNL, লক্ষ্য নিরবিচ্ছিন্ন পরিষেবা

গ্রাহকরা BSNL এর যেকোনও রিচার্জ প্ল্যানের মাধ্যমে এই সুবিধাটি পাবেন। আলাদা করে কোনো টাকা দিতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি BSNL কয়েকটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও নিয়ে এসেছে। যেগুলি হল – ৯৯ টাকা (১৭ দিন মেয়াদ) এবং ৪৩৯ টাকা (৯০ দিন মেয়াদ)। এই প্ল্যানে কলিংয়ের সুবিধা থাকলেও ডেটা পাওয়া যাবে না।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে